আজ (মঙ্গলবার, ৩ জানুয়ারি) নোয়াখালীর সুখচর ইউনিয়নের রামচরণ বাজারে নির্বাচনি গণসংযোগে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
হান্নান মাসউদ বলেন, ‘সাধারণ ভোটারদের ভয়ের কিছু নেই। সরকার ও রাজনৈতিক দলের নেতারা ভোটকেন্দ্রে নিরাপদে যাওয়ার পরিবেশ তৈরি করবেন। ভোটারদের কাজ হলো ভোট দেওয়া এবং কীভাবে কেন্দ্রে যাবেন হেঁটে নাকি রিকশায় সে পরিকল্পনা করা।’
তিনি আরও বলেন, ‘জনগণের কাছে শান্তির বার্তা পৌঁছে দিতে হবে। কে শান্তির কথা বলছে আর কে হুমকি দিচ্ছে—এ পার্থক্য বুঝে ভোটাররা সিদ্ধান্ত নেবেন। হুমকির ভয়ে অন্যায়ের পক্ষে গেলে তা দুঃখজনক হবে।’
এ সময় তিনি অভিযোগ করে বলেন, ‘মানুষকে বিভিন্নভাবে হুমকি দেওয়া হচ্ছে। এভাবে চলতে থাকলে জুলাই বিপ্লবের মতো হাতিয়াতেও গণবিপ্লব হতে পারে।’





