
জমি নিয়ে বিরোধ: নোয়াখালীতে রাতের আঁধারে ঘরবাড়ি ভাঙচুরের অভিযোগ
জমি কেনা নিয়ে পূর্ব বিরোধের জেরে নোয়াখালীতে রাতের আঁধারে ঘরবাড়ি ভাঙচুর হামলা ও লুটের ঘটার অভিযোগ উঠেছে। গতকাল (বৃহস্পতিবার, ৮অক্টোবর) দিবাগত রাত ৯টায় জেলার সদর উপজেলার এওজবালিয়া ইউনিয়নের পূর্ব এওজবালিয়া গ্রামের ইসমাইল ব্যাপারি বাড়িতে এ ঘটনা ঘটে।

নোয়াখালীর গ্যাসকূপে মিলেছে গ্যাস; জাতীয় গ্রিডে যুক্ত হবে ৭ মিলিয়ন ঘনফুট
নোয়াখালীর সেনবাগ উপজেলার নবীপুর ইউনিয়নের বড় চারিগাঁও গ্রামে ‘সুন্দলপুর-৪ মূল্যায়ন কাম উন্নয়ন কূপ’ খনন শেষে মিলেছে গ্যাসের সন্ধান। এখন চলছে ডিএসটি টেস্ট এর কাজ। ডিএসটি সম্পন্ন হলেই কূপটিতে মোট মজুদকৃত গ্যাসের পরিমাণ নিশ্চিত হওয়া যাবে।

নোয়াখালীতে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ৩৭ পরিবার পেলো ১ কোটি ২৩ লাখ টাকা
নোয়াখালীতে সড়ক দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিবারের মাঝে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) ট্রাস্টি বোর্ডের আর্থিক সহায়তার চেক বিতরণ করা হয়েছে। জেলার চার উপজেলার ৩৭টি ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে মোট ১ কোটি ২৩ লাখ টাকার চেক দেয়া হয়।

নোয়াখালীতে ডাকাতির প্রস্তুতিকালে গ্রেপ্তার ৬
নোয়াখালীর কোম্পানীগঞ্জে ডাকাতির প্রস্তুতিকালে ছয়জন ডাকাতকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে তালা ভাঙার কাটার ও কয়েকটি গামছা উদ্ধার করা হয়েছে। আটক ব্যক্তিদের বহনকারী একটি প্রোবক্স গাড়িও জব্দ করা হয়েছে।

নোয়াখালীতে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান-২০২৬ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান-২০২৬ এর অংশ হিসেবে নোয়াখালীতেও আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে বিশেষ পরিচ্ছন্নতা ও জনসচেতনতামূলক কার্যক্রম। আজ (শনিবার, ১২ সেপ্টেম্বর) সকাল ৯টায় নোয়াখালী জেলা প্রশাসকের কার্যালয়ে ভার্চুয়ালি যুক্ত হয়ে সারা দেশের সঙ্গে নোয়াখালীতেও এ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

নোয়াখালীতে চোখের চিকিৎসা নিতে গিয়ে শিশুর মৃত্যু, হাসপাতাল বন্ধ
নোয়াখালীর মাইজদী শহরের দত্তেরহাট ইসলামিয়া চক্ষু হাসপাতালে ভুল চিকিৎসায় মুসলিম (১২) নামে এক শিশুর মৃত্যুর অভিযোগ উঠেছে। গতকাল (শনিবার, ৫ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টার দিকে এ ঘটনা ঘটে। নিহত মুসলিম লক্ষ্মীপুর জেলার কমলনগর উপজেলার চরকাদিরা ইউনিয়নের চরবসু গ্রামের মাহফুজুর রহমানের ছেলে।

নোয়াখালীতে ৫৯৫ বস্তা চোরাচালানি সিমেন্টসহ আটক ১২
নোয়াখালীর হাতিয়ার মেঘনা নদীতে অভিযান চালিয়ে মিয়ানমারে পাচারের উদ্দেশ্যে নেয়া ৫৯৫ বস্তা সিমেন্টসহ ১২ জন পাচারকারীকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।

চার বছরেই অচল নোয়াখালী শহরের অধিকাংশ সিসিটিভি, বাড়ছে চুরি-ছিনতাই
নোয়াখালী শহরের নিরাপত্তায় ২০২২ সালে জেলা পুলিশের পক্ষ থেকে দুই শতাধিক সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হয়েছিল। কিন্তু চার বছর না যেতেই সিসিটিভির অধিকাংশই এখন অচল। কোথাও ক্যামেরা আছে, তার নেই; আবার কোথাও তারের সংযোগ আছে, নেই ক্যামেরা। শহরের গুরুত্বপূর্ণ অনেক এলাকা নজরদারির বাইরে চলে যাওয়ার সুযোগে বেড়েছে চুরি-ছিনতাই। প্রতিদিন মোটর সাইকেল, সিএনজি এবং অটো রিকশা চুরির অভিযোগ রয়েছে। নিরাপত্তাহীনতায় শহরবাসী।

‘স্বপ্নের আমেরিকা’ থেকে দেশে ফিরছে রাজুর নিথর দেহ
পরিবারের ভাগ্য বদলের স্বপ্ন নিয়ে প্রায় তিন বছর আগে পাড়ি দিয়েছিলেন যুক্তরাষ্ট্রে। স্বপ্ন ছিল একদিন বৈধ কাগজপত্র হাতে নিয়ে স্ত্রী-সন্তানদেরও আমেরিকায় নিয়ে আসবেন। নিজের একটি স্থায়ী ঘর করবেন, দুই মেয়েকে সুন্দর ভবিষ্যৎ উপহার দেবেন। কিন্তু সেই স্বপ্ন পূরণ হওয়ার আগেই বন্দুকধারীর গুলিতে প্রাণ হারালেন নোয়াখালীর আবদুল আহাদ রাজু। এবার স্বপ্নের আমেরিকা থেকে শেষবারের মতো দেশে ফিরছেন তিনি।

নোয়াখালীতে ১৩৩৫ বেসরকারি শিক্ষক-কর্মচারী পেলেন অবসর ও কল্যাণ ট্রাস্টের অর্থ
সারা দেশের এমপিওভুক্ত বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের জন্য অবসর ও কল্যাণ ট্রাস্ট সুবিধার অর্থ প্রদান অনুষ্ঠানের উদ্ভোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এই কার্যক্রমের উদ্ভোধনের মাধ্যমে নোয়াখালীতে ৪৯৪ জন অবসরপ্রাপ্ত শিক্ষক-কর্মচারী অবসর সুবিধার অর্থ ও ৮৪১ জন কল্যাণ ট্রাস্ট সুবিধার অর্থ পেলেন।

দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশিদের নিরাপত্তা শঙ্কা, ৫ বছরে নিহত দুই শতাধিক
বিশ্বের সর্বোচ্চ সহিংস অপরাধপ্রবণ দেশগুলোর মধ্যে অন্যতম দক্ষিণ আফ্রিকা। খুন-ছিনতাই-আক্রমণ ও সংঘবদ্ধ অপরাধের মতো ঘটনা নিয়মিত ঘটছে দেশটিতে। প্রতি দুই মাসে অন্তত একজন বাংলাদেশি হত্যাকাণ্ডের শিকার হচ্ছেন মহাদেশটির সবচেয়ে বড় অর্থনীতির দেশ সাউথ আফ্রিকায়। গেল পাঁচ বছরে এই সংখ্যা দুই শতাধিক ছড়িয়ে গেছে। অভিবাসন সংশ্লিষ্টরা বলছেন, কর্মীদের নিরাপত্তা নিশ্চিতের পাশাপাশি এসব হত্যাকাণ্ডের সুবিচার নিশ্চিত করতে হবে।

কোম্পানীগঞ্জে তদন্তে গিয়ে হামলার শিকার; ৫ পুলিশ সদস্য আহত, আটক ৭
নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় জমি নিয়ে বিরোধের জেরে চাঁদা দাবি ও হত্যার হুমকির লিখিত অভিযোগ পেয়ে তদন্তে গেলে পুলিশ সদস্যদের ওপর অভিযুক্তরা হামলার ঘটনা ঘটিয়েছে। হামলায় ওসিসহ (তদন্ত) পাঁচ পুলিশ সদস্য আহত হয়েছেন। দায়িত্ব পালন করতে গিয়ে পুলিশের ওপর হামলার ঘটনায় জড়িত সন্দেহে সাতজনকে আটক করেছে পুলিশ।