প্রধানমন্ত্রী বলেন, ‘১২ তারিখের নির্বাচনের পরে বাংলাদেশের মানুষ বিএনপিকে দেশ পরিচালনার দায়িত্ব দিয়েছে। আমরা যেদিন থেকে সরকার পরিচালনার দায়িত্ব পেয়েছি, সেদিন থেকে আমরা চেষ্টা করেছি এই দেশের খেটে খাওয়া মানুষের পাশে দাঁড়ানোর জন্য।’
তিনি বলেন, ‘সেজন্যই আপনারা দেখেছেন যে, কৃষকদের কৃষি ঋণ আমরা ১০ হাজার টাকা পর্যন্ত কৃষি ঋণ মৌকুফ করেছি সঙ্গে সঙ্গে। আমরা ফ্যামিলি কার্ড চালু করেছি, আমরা কৃষক কার্ড ইনশা আল্লাহ চালু করে ফেলেছি। আমরা ইমাম মুয়াজ্জিনসহ অন্যান্য ধর্মের যারা ধর্মীয় গুরু আছেন, তাদের জন্য মাসিক ভাতার ব্যবস্থা আমরা করেছি। এইভাবে সমাজের প্রত্যেকটি শ্রেণি খেটে খাওয়া মানুষ যারা আছে, প্রত্যেকটি শ্রেণি-পেশার মানুষের পাশে দাঁড়ানোর আমরা চেষ্টা করছি।’
আরও পড়ুন:
তারেক রহমান বলেন, ‘আজকে এই যে বাংলাদেশে সনাতনী সম্প্রদায়ের যে মানুষ আছে, তাদের একটি উৎসব আজকে দুর্গা শারদীয় দুর্গোৎসব। আমরা চাই বাংলাদেশ স্বাধীন হওয়ার সময় যেমন সব মানুষ, সব ধর্মের মানুষ মিলে এই দেশকে স্বাধীন করেছে, আমরা চাই সব ধর্মের মানুষকে সঙ্গে নিয়ে এই দেশকে গড়ার জন্য।’
তিনি বলেন, ‘আমরা মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান যারা আমরা আছি এই বাংলাদেশে, এই দেশটা আমাদের, এই দেশকে গড়ে তুলতে সুন্দর করে আমরা সবাই মিলে পরিশ্রম করে এই দেশকে গড়ে তুলবো আমাদের প্রত্যাশিত বাংলাদেশ, এই হোক আজকের প্রত্যাশা।’





