Recent event

যারা নারীদের অবমাননা করে তাদের পক্ষে নারীরা থাকতে পারে না: সালাহউদ্দিন আহমদ

বিএনপির স্থায়ী কমিটির সদস্য  সালাহউদ্দিন আহমদ
বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ | ছবি: সংগৃহীত
0

নারীদেরকে যারা অবমাননা করে তাদের পক্ষে এদেশের নারী সমাজ থাকতে পারেনা বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ। আজ (সোমবার, ২ ফেব্রুয়ারি) দুপুরে কক্সবাজারের পেকুয়ায় মৌলভী ছাঈদুল হক স্মৃতি কুইজ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

সালাহউদ্দিন আহমদ বলেন, ‘এদেশের নারী সমাজের প্রতি অবমাননাকর বক্তব্য দিয়েছেন একটি দলের প্রধান। নারীদের যারা অবমাননা করে, নারী নেতৃত্ব প্রতিষ্ঠিত হোক সেটা যারা চায় না তাদের পক্ষে তো এদেশের নারী সমাজ থাকতে পারে না। সারাদেশে প্রতিবাদের ঝড় ওঠছে কারণ তারা নারীদের ঘরে আবদ্ধ রাখতে চায়। কর্মস্থলে যেতে দিতে চায় না। কর্ম ঘণ্টা কমিয়ে দিতে চায়।’

আরও পড়ুন:

তিনি বলেন, ‘ছাত্র গণঅভ্যুত্থান হয়েছে তাহলে কি তারা তার বিপরীতে দাঁড়িয়েছে? আমরা দেখেছি জাতীয় সংসদে আগামীতে সরাসরি প্রতিদ্বন্দ্বিতার জন্য আমরা আমাদের দলের পক্ষ থেকে অনেক মহিলাদের মনোনয়ন দিয়েছি কিন্তু সেই দল একজন নারীকেও জাতীয় সংসদে প্রতিদ্বন্দ্বিতার জন্য সরাসরি মনোনয়ন দেয় নি। তাদের কর্মকাণ্ডে বুঝা যায় তারা এদেশের নারী সমাজকে ঘরে আবদ্ধ রাখতে চায়।’

ইএ