Recent event

খালেদা জিয়ার মৃত্যু: হাসপাতালের সামনে নেতাকর্মীরা, নিরাপত্তা জোরদার

এভারকেয়ার হাসপাতালের সামনে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে
এভারকেয়ার হাসপাতালের সামনে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে | ছবি: এখন টিভি
0

বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। তিনি আজ (মঙ্গলবার, ৩০ ডিসেম্বর) মঙ্গলবার ভোর ৬টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন তিনি।

দলের পক্ষ থেকে তার এই মৃত্যুর খবর নিশ্চিত করার পর থেকে বিএনপির নেতাকর্মীরা ঢাকার এভারকেয়ার হাসপাতালের সামনে আসতে শুরু করেছেন।

আরও পড়ুন:

সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রণে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। এভারকেয়ার হাসপাতালের সামনে সেনা মোতায়েন করা হয়েছে। রয়েছে অতিরিক্ত পুলিশ, বিজিবি।

তাদের অনেকে হাসপাতাল প্রাঙ্গণে ঢোকার চেষ্টা করছেন। তবে ব্যারিকেড দিয়ে পুলিশ তাদের আটকে রেখেছে।

এসএইচ