এভারকেয়ার হাসপাতাল
হাসপাতালে চিকিৎসাধীন রফিকুল ইসলামের শারীরিক অবস্থার খোঁজ নিয়েছেন প্রধানমন্ত্রী

হাসপাতালে চিকিৎসাধীন রফিকুল ইসলামের শারীরিক অবস্থার খোঁজ নিয়েছেন প্রধানমন্ত্রী

রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপির স্থায়ী কমিটির প্রবীণ সদস্য রফিকুল ইসলাম মিয়ার শারীরিক অবস্থার খোঁজ-খবর নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ (মঙ্গলবার, ৩০ জুন) প্রধানমন্ত্রীর ব্যক্তিগত চিকিৎসক ডা. আনম মনোয়ারুল কাদির (বিটু) এভারকেয়ার হাসপাতালে রফিকুল ইসলাম মিয়াকে দেখতে যান।

হাসপাতালে মির্জা আব্বাস: পরীক্ষা-নিরীক্ষার ফলাফল দেখে আজ পরবর্তী সিদ্ধান্ত

হাসপাতালে মির্জা আব্বাস: পরীক্ষা-নিরীক্ষার ফলাফল দেখে আজ পরবর্তী সিদ্ধান্ত

মস্তিষ্কে দুই দফা অস্ত্রোপচার শেষে হাসপাতালে নিবিড় পর্যবেক্ষণে প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। আজ (শনিবার, ১৪ মার্চ) পরীক্ষা-নিরীক্ষার ফলাফল দেখে পরবর্তী সিদ্ধান্ত নেবেন চিকিৎসকরা। শারীরিক অবস্থার উন্নতি হলে নেয়া হতে পারে বিদেশে। তবে বিভ্রান্তিকর তথ্য না ছড়ানোর আহ্বান জানিয়েছেন তার পরিবারের সদস্যরা। এভারকেয়ার হাসপাতালে গিয়ে মির্জা আব্বাসের খোঁজখবর নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

মির্জা আব্বাসকে দেখতে হাসপাতালে প্রধানমন্ত্রী

মির্জা আব্বাসকে দেখতে হাসপাতালে প্রধানমন্ত্রী

বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাসকে দেখতে হাসপাতালে যান প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ (শুক্রবার, ১৩ মার্চ) জুম্মার নামাজের পর মির্জা আব্বাসকে দেখতে তিনি রাজধানীর এভারকেয়ার হাসপাতালে যান।

মির্জা আব্বাসের অস্ত্রোপচার হচ্ছে, শারীরিক অবস্থার উন্নতি হলে বিদেশে নেয়া হবে

মির্জা আব্বাসের অস্ত্রোপচার হচ্ছে, শারীরিক অবস্থার উন্নতি হলে বিদেশে নেয়া হবে

প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের অস্ত্রোপচার চলছে। এরপর শারীরিক অবস্থার উন্নতি হলে বিদেশে নেয়া হবে বলে জানিয়েছেন বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান। আজ (শুক্রবার, ১৩ মার্চ) রাজধানীর এভারকেয়ার হাসপাতালে তার অস্ত্রোপচার চলছে।

মির্জা আব্বাসকে দেখতে হাসপাতালে জামায়াত আমির

মির্জা আব্বাসকে দেখতে হাসপাতালে জামায়াত আমির

এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাসকে দেখতে গিয়েছিলেন জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান।

সংসদ ভবন এলাকা জনসমুদ্র

সংসদ ভবন এলাকা জনসমুদ্র

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার জানাজা আজ (বুধবার, ৩১ ডিসেম্বর) দুপুর ২টায় মানিক মিয়া অ্যাভিনিউয়ে অনুষ্ঠিত হবে। জানাজাকে ঘিরে ভোর থেকেই জাতীয় সংসদ ভবনসংলগ্ন পুরো এলাকা জনসমুদ্রে পরিণত হয়েছে। দলীয় নেতাকর্মী ও সাধারণ মানুষ; সর্বস্তরের মানুষের ঢল নেমেছে মানিক মিয়া অ্যাভিনিউয়ে।

সংসদের দক্ষিণ প্লাজায় খালেদা জিয়ার মরদেহ

সংসদের দক্ষিণ প্লাজায় খালেদা জিয়ার মরদেহ

জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় পৌঁছেছে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মরদেহ। আজ (বুধবার, ৩১ ডিসেম্বর) বেলা ১১টা ৪৬ মিনিটে কড়া নিরাপত্তা ও রাষ্ট্রীয় মর্যাদার মাধ্যমে তার মরদেহ বহনকারী অ্যাম্বুলেন্সটি দক্ষিণ প্লাজায় প্রবেশ করে।

এভারকেয়ার থেকে বাসভবন ফিরোজায় খালেদা জিয়ার মরদেহ

এভারকেয়ার থেকে বাসভবন ফিরোজায় খালেদা জিয়ার মরদেহ

রাজধানীর এভারকেয়ার হাসপাতাল থেকে গুলশানের বাসভবন ফিরোজায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মরদেহ নিয়ে আসা হয়েছে। আজ (বুধবার, ৩১ ডিসেম্বর) সকাল ৯টা ১৮ মিনিটের দিকে কড়া নিরাপত্তায় তার মরদেহবাহী অ্যাম্বুলেন্সটি বাসভবনে প্রবেশ করে।

এভারকেয়ার থেকে গুলশানের ফিরোজায় নেয়া হচ্ছে খালেদা জিয়ার মরদেহ

এভারকেয়ার থেকে গুলশানের ফিরোজায় নেয়া হচ্ছে খালেদা জিয়ার মরদেহ

রাজধানীর এভারকেয়ার হাসপাতাল থেকে গুলশানের বাসভবন ফিরোজায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মরদেহ নিয়ে যাওয়া হচ্ছে। আজ (বুধবার, ৩১ ডিসেম্বর) সকাল ৯টার আগে কড়া নিরাপত্তায়ে তার মরদেহবাহী অ্যাম্বুলেন্স হাসপাতাল থেকে গুলশানের দিকে রওনা হয়।

এভারকেয়ার হাসপাতাল থেকে সংসদ ভবন রুটে কাল যান চলাচল নিয়ন্ত্রিত থাকবে: ডিএমপি

এভারকেয়ার হাসপাতাল থেকে সংসদ ভবন রুটে কাল যান চলাচল নিয়ন্ত্রিত থাকবে: ডিএমপি

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার নামাজে জানাজা জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত হবে। আগামীকাল (বুধবার, ৩১ ডিসেম্বর) সকালে এভারকেয়ার হাসপাতাল থেকে মরদেহ জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় নিয়ে আসা হবে। সে সময় মরদেহ বহনকারী কনভয়ের যাতায়াতের জন্য সংশ্লিষ্ট সড়কগুলোতে যান চলাচল নিয়ন্ত্রিত থাকবে।

খালেদা জিয়ার মরদেহবাহী গাড়ির নিরাপত্তায় থাকবে ১০ হাজার পুলিশ

খালেদা জিয়ার মরদেহবাহী গাড়ির নিরাপত্তায় থাকবে ১০ হাজার পুলিশ

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মরদেহবাহী গাড়ির নিরাপত্তায় ১০ হাজার পুলিশ ও এপিবিএন সদস্য মাঠে থাকবেন বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। আগামীকাল (বুধবার, ৩১ ডিসেম্বর) এভারকেয়ার হাসপাতাল থেকে জাতীয় সংসদের দক্ষিণ প্লাজা পর্যন্ত রাষ্ট্রীয় মর্যাদায় খালেদা জিয়ার মরদেহ নিয়ে যাওয়া হবে।

জাতির কল্যাণে খালেদা জিয়ার অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে: হানিফ সংকেত

জাতির কল্যাণে খালেদা জিয়ার অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে: হানিফ সংকেত

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মৃত্যুতে শোক জানিয়েছেন ইত্যাদি ম্যাগাজিন অনুষ্ঠানের উপস্থাপক হানিফ সংকেত। আজ (মঙ্গলবার, ৩০ ডিসেম্বর) তার ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে করা এক পোস্টে শোক প্রকাশ করেন তিনি।