আজ (শুক্রবার, ১৭ জুলাই) বিকেলে শহীদ অ্যাডভোকেট আমিন উদ্দিন স্টেডিয়ামে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় প্রধান অতিথির বক্তব্যে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী এসময় আরও বলেন, ‘আমরা শুধু বাংলাদেশে না আমরা আন্তর্জাতিকভাবেও যে লক্ষ্য যে উদ্দেশ্য রয়েছে আমরা সাব গেমস থেকে শুরু করে অলিম্পিকের মত সর্ববৃহৎ আসরে বাংলাদেশের নামটি যাতে আমরা লেখাতে পারি এটি আমাদের লক্ষ্য।’
তিনি আরও বলেন, বাংলাদেশের এ প্রথম খেলাধুলাকে পেশা হিসেবে প্রতিষ্ঠিত করার লক্ষ্যে প্রধানমন্ত্রী কার্যক্রম শুরু করেছে। প্রত্যেকটি বাবা-মা তার সন্তানদেরকে পড়াশোনা করিয়ে ডাক্তার, ইঞ্জিনিয়ার কেউ ব্যারিস্টার হওয়ার চিন্তা বা স্বপ্ন দেখে, সেই স্বপ্ন যেন একটি বীজ বপন করতে চাচ্ছেন খেলোয়াড় হিসাবেও আপনার সন্তানকে প্রতিষ্ঠিত করতে পারেন। নতুন কুড়ির মাধ্যমে খেলাধুলাকে আরো উজ্জীবিত করার লক্ষ্যে সরকার কাজ করছে বলে মন্তব্য করেন।
ফাইনাল গোল্ডকাপ খেলায় সদর উপজেলা ও ঈশ্বরদী উপজেলার দল অংশগ্রহণ করেন। ঈশ্বরদী উপজেলা ৩-১ গোলে সদর উপজেলাকে হারিয়ে চ্যাম্পিয়ন হন।
জেলা প্রশাসক আমিনুল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, পাবনা-৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শামছুর রহমান শিমুল বিশ্বাস, পাবনা-২ আসনের সাংসদ সদস্য অ্যাডভোকেট সেলিম রেজা হাবিব, পাবনা-৪ সংবাদ সদস্য আবু তালেব মন্ডল এছাড়া অতিরিক্ত পুলিশ সুপারসহ অনেকে।





