জনগণের বিপক্ষের কাজে প্রধানমন্ত্রী কাউকে ছাড় দেবেন না: শাহে আলম

স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম
স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম | ছবি: এখন টিভি
0

জনগণের বিপক্ষে যাবে এমন কাজে প্রধানমন্ত্রী তারেক রহমান কাউকে ছাড় দেবেন না বলে হুঁশিয়ারি দিয়েছেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম।

আজ (শনিবার, ৩১ অক্টোবর) মিরপুর আদর্শ উচ্চ বিদ্যালয়ে ডেঙ্গু রোগী শনাক্তকরণ ও চিকিৎসাসেবা প্রদান উপলক্ষে ‘মোবাইল ফেভার ক্লিনিক’-এর উদ্বোধনী অনুষ্ঠানে কথা বলার সময় এ হুঁশিয়ারি দেন প্রতিমন্ত্রী।

মীর শাহে আলম বলেন, ‘বিএনপি কখনো দিনের ভোট রাতে বা ডামির ভোট করে ক্ষমতায় যাওয়ার চেষ্টা করে না, বিএনপি জনগণের ম্যান্ডেট নিয়ে সরকার পরিচালনা করতে চায়। বিএনপি সরকার জনগণের জন্য কাজ করে।’

এসময় সাবেক এমপি মিষ্টি ও সাবেক প্রতিমন্ত্রী ইশরাকের ঘটনা তুলে ধরে স্থানীয় নেতাকর্মীদের সতর্কও করেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী।

এছাড়া অনুষ্ঠানে বিরোধীদলের সমালোচনাও করে তিনি বলেন, ‘জামায়াত লোক দেখানোর জন্য গাজি নজরুলকে পদত্যাগ করালেও এমপি পদ থেকে পদত্যাগ করায়নি। জামায়াত বেহেশতের লোভ দেখিয়ে জনগণকে ধোকা দিয়েছে।’

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত। তিনি বলেন, ‘বিরোধীদল জনসভার রাজনীতিতে পড়ে আছেন, তারা বক্তৃতার রাজনীতি করতে চান।’

তবে প্রধানমন্ত্রী জনসভার রাজনীতি না করে জনসেবার রাজনীতি করেন বলেও উল্লেখ করেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী।

এসএইচ