
বাংলাদেশ-যুক্তরাজ্য সহযোগিতা আরও বিস্তৃত করার প্রত্যাশা সমবায়মন্ত্রীর
বাংলাদেশ ও যুক্তরাজ্যের মধ্যে বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে আরও বিস্তৃত করে সহযোগিতার নতুন ক্ষেত্র তৈরি করার প্রত্যাশা ব্যক্ত করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী ড. আবদুল মঈন খান। আজ (বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর) সচিবালয়ে নিজ কার্যালয়ে বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুকের সঙ্গে সাক্ষাতের সময় তিনি এ প্রত্যাশা ব্যক্ত করেন। এসময় স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম উপস্থিত ছিলেন।

স্থানীয় সরকার ব্যবস্থার উন্নয়নে অস্ট্রেলিয়ার সঙ্গে সহযোগিতা বাড়াতে চায় বাংলাদেশ: এলজিআরডি মন্ত্রী
স্থানীয় সরকার ব্যবস্থাকে আরও সুসংহত করে জনগণের জীবনমান উন্নয়ন এবং গণতান্ত্রিক ধারাকে শক্তিশালী করার ওপর বিশেষ গুরুত্বারোপ করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী ড. আবদুল মঈন খান। আজ (মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর) সচিবালয়ে মন্ত্রীর অফিসকক্ষে বাংলাদেশে নিযুক্ত অস্ট্রেলিয়ার হাইকমিশনার সুসান রাইলের সঙ্গে এক সৌজন্য সাক্ষাৎকালে এ অভিমত ব্যক্ত করা হয়।

ধর্মমন্ত্রী ও এলজিআরডি প্রতিমন্ত্রীকে আস্তে কথা বলার পরামর্শ ডেপুটি স্পিকারের
জাতীয় সংসদকক্ষে ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন কায়কোবাদ ও স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলমকে আস্তে আস্তে কথা বলার পরামর্শ দিয়েছেন ডেপুটি স্পিকার কায়সার কামাল।

শ্রমবাজারে সিন্ডিকেট প্রথা ফেরার শঙ্কা; দীর্ঘমেয়াদি পরিকল্পনার পরামর্শ বিশেষজ্ঞদের
মালয়েশিয়ায় শ্রমবাজার খোলার খবর সঠিক নয় বলে জানিয়েছে দেশটি। এতে ফের তৈরি হয়েছে অনিশ্চয়তা। প্রবাসীকল্যাণ মন্ত্রণালয়ও জানিয়েছে, শ্রমবাজার খোলার বিষয়ে আনুষ্ঠানিক বার্তা পায়নি ঢাকা। অন্যদিকে, সিন্ডিকেট প্রথা ফিরে আসার শঙ্কায় আছেন খাত সংশ্লিষ্টরা। অভিবাসন বিশেষজ্ঞরা বলছেন, তড়িঘড়ি নয়, দীর্ঘমেয়াদি পরিকল্পনায় যেতে হবে সরকারকে।

৬ মাসে ২ লাখ বাংলাদেশি কর্মী নিয়োগের দাবি নাকচ মালয়েশিয়ার
আগামী ছয় মাসে প্রায় ২ লাখ বাংলাদেশি কর্মী নিয়োগ দেয়া হবে বলে যে দাবি করা হয়েছে, তা নাকচ করে দিয়েছে মালয়েশিয়া সরকার। দেশটির সরকারের মুখপাত্র ও যোগাযোগমন্ত্রী ফাহমি ফাদজিল বলেছেন, এ দাবি বাংলাদেশের একজন প্রতিমন্ত্রীর, যা বাংলাদেশ সরকারের আনুষ্ঠানিক অবস্থান নয়। ফ্রি মালেয়শিয়া টুডের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

স্থানীয় সরকার নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হবে: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী
স্থানীয় সরকার নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম। তিনি বলেন, ‘যেহেতু আমরা গণতান্ত্রিক সরকার, মানুষের ভোটে নির্বাচিত সরকার, তাই চলতি অর্থবছরেই স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠিত হবে।’

‘ক্লিন সিটি, গ্রিন সিটি’ পরিকল্পনা দ্রুত বাস্তবায়নের নির্দেশ স্থানীয় সরকারমন্ত্রীর
রাজধানীকে পরিচ্ছন্ন, সবুজ ও নান্দনিক নগর হিসেবে গড়ে তুলতে প্রধানমন্ত্রীর ‘ক্লিন সিটি, গ্রিন সিটি’ পরিকল্পনা দ্রুত বাস্তবায়নের নির্দেশ দিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী ড. আবদুল মঈন খান।

ইসির প্রস্তুতি সম্পন্ন হলেই স্থানীয় সরকার নির্বাচন: প্রতিমন্ত্রী শাহে আলম
নির্বাচন কমিশনের (ইসি) প্রস্তুতি সম্পন্ন হলেই স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম।

তিন বস্তির বহুতল ভবন নির্মাণে সহায়তায় আগ্রহী চীন: শাহে আলম
গুলশান, কড়াইল আর মহাখালী এই তিন বস্তির বহুতল ভবনের অবকাঠামো নির্মাণে চীন সহায়তা করতে আগ্রহী বলে জানিয়েছেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম। তিনি বলেন, ‘তিন বস্তির বহুতল ভবনের অবকাঠামো নির্মাণে চীনের কাছে ১০ হাজার কোটি টাকা আর্থিক সহায়তা চেয়েছে বাংলাদেশ— চীন এতে আগ্রহী। তবে একসঙ্গে নয়, টাকা দেয়া হবে ধাপে ধাপে।’

বাংলাদেশ ও মার্কিন সরকার ঐক্যবদ্ধভাবে কাজ করবে: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেছেন, সামনের দিকে আমরা বাংলাদেশ সরকার এবং মার্কিন সরকার ঐক্যবদ্ধভাবে কাজ করবো। আমাদের ওয়াটার সাপ্লাই, ওয়েস্ট ম্যানেজমেন্ট এবং রিনিউয়েবল এনার্জিগুলোতে তারা আমাদের পিপিপি মডেলে সহযোগিতা করার ব্যাপারে আশ্বস্ত করেছেন।

পুলিশ নিয়োগে শতভাগ স্বচ্ছতা রাখা হয়েছে— স্থায়ী কমিটির বৈঠকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়
ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়, কোনো ধরনের রাজনৈতিক প্রভাব বা দলীয়করণ না করে নিরপেক্ষভাবে গত ছয় মাসে পুলিশ নিয়োগ কার্যক্রমে শতভাগ স্বচ্ছতা বজায় রাখা হয়েছে।

বর্জ্য ব্যবস্থাপনায় এগিয়ে সিলেট: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেছেন, বর্জ্য ব্যবস্থাপনা, পরিচ্ছন্নতা অভিযান, ডেঙ্গু প্রতিরোধ এবং খাল পুনরুদ্ধার কার্যক্রমে সিলেট সিটি করপোরেশন (সিসিক) দেশের অন্যান্য সিটি কর্পোরেশনের তুলনায় এগিয়ে রয়েছে। পরিচ্ছন্ন ও বাসযোগ্য নগর গড়ে তুলতে সিসিক যেভাবে কাজ করছে, তা প্রশংসনীয়।