
ঐক্যের উদ্যোগে ‘ষড়যন্ত্র’ দেখছেন, সংসদে আসার আহ্বান
বর্তমান সরকার যে ঐক্য তৈরি করতে চাচ্ছে, সেখানে একটি মহল ষড়যন্ত্র করছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। জানান, চব্বিশের ছাত্র-জনতার গণঅভ্যুত্থানকেও বিতর্কিত করতে চাচ্ছে তারা। এসব না করে কিছু বলার থাকলে তাদের সংসদে আসার আহ্বান জানিয়েছেন তিনি। আজ (মঙ্গলবার, ২০ অক্টোবর) সকালে রংপুরে মন্দির পরিদর্শন শেষে বলেন তিনি এসব কথা বলেন।

সব ধর্মের মানুষকে নিয়ে দেশ গড়তে চাই: প্রধানমন্ত্রী
যেভাবে সব ধর্মের মানুষ মিলে দেশকে স্বাধীন করেছে, সেভাবেই সব ধর্মের মানুষকে নিয়ে দেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ (মঙ্গলবার, ২০ অক্টোবর) রংপুরের পাগলাপীরে পথসভায় তিনি এ কথা বলেন।

আজ তিন বিভাগের পূজামণ্ডপ ঘুরে দেখবেন প্রধানমন্ত্রী, নিরাপত্তা জোরদার
সরকারপ্রধান হিসেবে রাজধানীর বাইরে দুর্গাপূজামণ্ডপ পরিদর্শনে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ (মঙ্গলবার, ২০ অক্টোবর) রংপুর, রাজশাহী ও চট্টগ্রামের পূজামণ্ডপ পরিদর্শন করবেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রীকে বরণ করে নিতে শেষ মুহূর্তের প্রস্তুতি নিচ্ছে দলীয় নেতাকর্মীরা। মণ্ডপের আশেপাশে বাড়ানো হয়েছে নিরাপত্তা।

রংপুরে চার খুনের তদন্তে ডিএনএ প্রমাণ; মিলেছে সিদ্ধার্থ ও মুগ্ধের নমুনা
রংপুরে অবসরপ্রাপ্ত শিক্ষক গণপতি চক্রবর্তীসহ একই পরিবারের আলোচিত চার খুনের ঘটনায় ডিএনএ পরীক্ষার পর আটক করা দু’জন আসামির নমুনার সঙ্গে মিল পেয়েছে সিআইডি। খুনের আগে-পরে খেয়ে রাখা সিগারেটের অবশিষ্ট অংশসহ উদ্ধার হওয়া বিভিন্ন আলামত পরীক্ষার পর অভিযুক্ত সিদ্ধার্থ ও মুগ্ধ দাসের ডিএনএ’র সঙ্গে মিলে গিয়েছে বলে জানায় পুলিশ।

রংপুরে একই পরিবারের চারজনকে হত্যা: উদ্ধারকৃত আলামতে মুগ্ধ-সিদ্ধার্থের ডিএনএ শনাক্ত
রংপুরে অবসরপ্রাপ্ত শিক্ষক গণপতি চক্রবর্তীসহ একই পরিবারের আলোচিত চার খুনের ঘটনায় উদ্ধারকৃত আলামতে পাওয়া ডিএনএর সঙ্গে আটক মুগ্ধ ও সিদ্ধার্থ দাসের ডিএনএর মিল পেয়েছে পুলিশের তদন্ত বিভাগ (সিআইডি)।

লংমার্চের আট দফা জাতির প্রয়োজনে প্রয়োজনে এক দফায় পরিণত হতে পারে: জামায়াত আমির
ঢাকা থেকে রংপুরের লংমার্চের আট, নয় কিংবা দশ দফা হতে পারে; তবে জাতির প্রয়োজনে প্রয়োজনে আবারও এক দফায় আন্দোলনে পরিণত হতে পারে বলে হুঁশিয়ারি জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। বলেন, দাবি আদায়ের এ আন্দোলন চলমান থাকবে।

রংপুর-চট্টগ্রামসহ সারা দেশের দু’এক জায়গায় বৃষ্টি হতে পারে
রংপুর-চট্টগ্রামসহ সারা দেশের দু’এক জায়গায় বৃষ্টির হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আজ (শুক্রবার, ১৮ সেপ্টেম্বর) সকাল ৯টা থেকে পরবর্তী ১২০ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।

রংপুর অভিমুখী লংমার্চে কোনো বিশৃঙ্খলা চাই না: গোলাম পরওয়ার
জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেছেন, ১১ দলীয় ঐক্যের ঢাকা থেকে রংপুর অভিমুখী লংমার্চ হবে শান্তিপূর্ণ ও নিয়মতান্ত্রিক। আমরা কোনো বিশৃঙ্খলা চাই না, তা হতে দেব না।

এক দফা বাড়িয়ে ১৯ সেপ্টেম্বর ঢাকা-রংপুর লংমার্চ করবে ১১ দলীয় ঐক্য
ছয় দফা দাবির সঙ্গে ‘দুর্নীতি ও দখলবাজি বন্ধের দাবি’ যুক্ত করে এবার সাত দফা দাবিতে আগামী ১৯ সেপ্টেম্বর ঢাকা থেকে রংপুরের উদ্দেশে লংমার্চ করবে জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্য।

হিলি কাস্টমসে মেয়াদোত্তীর্ণ বিভিন্ন পণ্য ধ্বংস
হিলিতে বিভিন্ন সংস্থার জব্দ করা আমদানি নিষিদ্ধ,অখালাসকৃত, বাজেয়াপ্ত এবং মেয়াদোত্তীর্ণ পণ্য ধ্বংস করেছে হিলি কাস্টমস কর্তৃপক্ষ।

রংপুরে চার খুন: আসামি সিদ্ধার্থ-মুগ্ধর ডোপ টেস্টে মাদকের অস্তিত্ব মেলেনি
রংপুরে একই পরিবারের চারজনকে হত্যার ঘটনায় গ্রেপ্তার সিদ্ধার্থ দাস ও মুগ্ধ দাসের ডোপ টেস্টে মাদকের অস্তিত্ব মেলেনি। গতকাল (রোববার, ৩০ আগস্ট) কারাগারের ভেতর থেকে তাদের মূত্রের নমুনা সংগ্রহ করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পরীক্ষা করা হয়। আজ (সোমবার, ৩১ আগস্ট) দুপুরে ওই পরীক্ষার প্রতিবেদন হাতে পেয়েছে রংপুর মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ।

২০২৭ শিক্ষাবর্ষেই দেশজুড়ে স্কুল ফিডিং কর্মসূচি: গণশিক্ষা প্রতিমন্ত্রী
২০২৭ শিক্ষাবর্ষেই সারা দেশে স্কুল ফিডিং কর্মসূচি চালু করা হবে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। তবে চলমান পাইলট কর্মসূচিতে কোনো ত্রুটি ধরা পড়লে বাস্তবায়ন কিছুটা পিছিয়ে যেতে পারে। সেক্ষেত্রে বছরের শুরুতে না হলেও ২০২৭ শিক্ষাবর্ষের মধ্যেই কর্মসূচি চালু হবে বলে জানান তিনি।