আজ (মঙ্গলবার, ১৩ অক্টোবর) বাংলাদেশ সচিবালয়ে গ্রাম পুলিশ সমাবেশ আয়োজনের প্রস্তুতিমূলক সভা শেষে ব্রিফিংয়ে এসব নিয়ে কথা বলেন প্রতিমন্ত্রী।
এসময় প্রতিমন্ত্রী জানান, চলতি অর্থবছরের মধ্যে সব স্থানীয় সরকার নির্বাচন শেষ করতে নির্বাচন কমিশনকে (ইসি) নির্দেশ দেয়া হয়েছে। জুনের মধ্যে সব স্থানীয় সরকার নির্বাচন শেষ করতে না পরলে তার জবাব দেবে ইসি।
আরও পড়ুন:
মীর শাহে আলম আরও জানান, আগমী ৭ নভেম্বর বেলা সাড়ে ১১টায় বাণিজ্য মেলার মাঠের গ্রাম পুলিশ সমাবেশ অনুষ্ঠিত হবে। সেখানে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
এছাড়া সারা দেশ থেকে প্রায় ৫০ হাজার গ্রাম পুলিশ সমাবেশে যোগ দেবেন বলেও জানান প্রতিমন্ত্রী।





