আজ (বুধবার, ১৪ অক্টোবর) সকাল ১০টার দিকে অগ্নিকাণ্ডের এ ঘটনা ঘটে। মুহূর্তের মধ্যে আগুন পুরো কারখানায় ছড়িয়ে পড়ে। তবে তাৎক্ষণিকভাবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
ফায়ার সার্ভিসের সদরদপ্তরের মিডিয়া সেলের কর্মকর্তা তালহা বিন জসিম বিষয়টি নিশ্চিত করেছেন।
কী কারণে আগুন লেগেছে, বা সে সময় ভেতরে কেউ অবস্থান করছিল কি না এবং ক্ষয়ক্ষতির পরিমাণ কেমন সে বিষয়ে এখনো কিছু জানা যায়নি।





