জনগণের ম্যান্ডেটে ক্ষমতায় বিএনপি, হুমকি-ধমকিতে লাভ নেই: জ্বালানিমন্ত্রী

কথা বলেছেন জ্বালানিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু
কথা বলেছেন জ্বালানিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু | ছবি: এখন টিভি
0

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, জনগণের ম্যান্ডেট নিয়ে ক্ষমতায় এসেছে বিএনপি। জনগন যে সময়ের জন্য ম্যান্ডেট দিয়েছে, সে পর্যন্ত ক্ষমতায় থাকবে সরকার। কোনো হুমকি-ধমকি দিয়ে লাভ হবে না।

আজ (শনিবার, ২৬ সেপ্টেম্বর) বিকেলে দেশব্যাপী নৈরাজ্য ও ষড়যন্ত্রের প্রতিবাদে সিরাজগঞ্জ জেলা বিএনপির সম্মেলন প্রস্তুতি কমিটি আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

বক্তব্যে মন্ত্রী বলেন, ‘জামায়াতে ইসলামী, যারা রাসূল কিংবা নবীদের নিয়েও বিতর্কিত কথা বলে, তারা কেমন ইসলাম চর্চা করে? জামায়াতে ইসলামী ইসলাম নয়।’

আরও পড়ুন:

এসময় বিদ্যুৎ ও জ্বালানি সংকট প্রসঙ্গে দেশবাসীকে ধৈর্য ধরার জন্য ধন্যবাদও জানান তিনি। তিনি বলেন, ‘বিদ্যুৎ ও গ্যাসের সমস্যা হলে আমরা জনগণের কাছে গিয়েছি। আপনারা ধৈর্য ধরেছেন এবং আল্লাহর রহমতে আমরা সেই সমস্যার সমাধান করেছি।’

সিরাজগঞ্জ ইসলামিয়া সরকারি কলেজ মাঠে জেলা বিএনপির সভাপতি রুমানা মাহমুদের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে আরও বক্তব্য রাখেন আমিরুল ইসলাম খান আলিম এমপি, মো. সেলিম রেজা এমপি ও মো. আয়নুল হক এমপি।

এসএইচ