
কবি নজরুল বহুকেন্দ্রিক চিন্তার এক বিরল প্রতিভা: ইকবাল হাসান মাহমুদ
জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জীবন ও সাহিত্য কর্মের বহুমুখী দিক তুলে ধরে বিদ্যুৎ ও জ্বালানিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, ‘নজরুল ইসলাম এক অনন্য এবং বিরল প্রতিভা, যার চিন্তা ছিল বহু-কেন্দ্রিক।’

ত্রয়োদশ জাতীয় সংসদের বিশেষ কমিটির বৈঠক অনুষ্ঠিত
জ্বালানি নিয়ে উদ্ভূত পরিস্থিতি মোকাবিলায় করণীয় সম্পর্কে সুপারিশসহ সংসদে রিপোর্ট প্রদানের লক্ষ্যে ত্রয়োদশ জাতীয় সংসদের বিশেষ কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত হয়েছে। আজ (মঙ্গলবার, ১৯ মে) কমিটির সভাপতি বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের মন্ত্রী ইকবাল হাসান মাহমুদের সভাপতিত্বে জাতীয় সংসদ ভবনে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

সবাই বাঙালি নয়, মানচিত্রে বসবাসকারী সবাই বাংলাদেশি: জ্বালানিমন্ত্রী
বাংলাদেশের মানচিত্রে যারা বসবাস করে, সবাই বাঙ্গালি না বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। আজ (শনিবার, ১৬ মে) সিরাজগঞ্জ পৌর এলাকার মুক্তির সোপানে বাংলাদেশ ক্ষুদ্র নৃ-গোষ্ঠী ফেডারেশন আয়োজিত বৈচিত্র্যের ঐক্য ও সংস্কৃতির মিলনমেলা-২০২৬ এর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

শিশু থেকে বড় হওয়া পর্যন্ত সবার খেলাধুলার ব্যবস্থা করতে হবে: জ্বালানিমন্ত্রী
নিজের শৈশবের স্মৃতিচারণ করে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, তাদের সময় মাঠে খেলা ছিল, সারা বছর খেলাধুলা হতো। তারা খেলাধুলায় সময় কাটানোয় মাদক থেকে দূরে থাকতে পেরেছে। সেজন্য শিশু থেকে বড় হওয়া পর্যন্ত সবার খেলাধুলার ব্যবস্থা করতে হবে বলে জানিয়েছেন তিনি।

জ্বালানি খাতে দেশিয় সম্পদ ব্যবহারে জ্বালানিমন্ত্রীর গুরুত্বারোপ
দেশের জ্বালানি খাতে আমদানি নির্ভরতা কমিয়ে দেশিয় সম্পদের সর্বোচ্চ ব্যবহারের ওপর গুরুত্বারোপ করেছেন জ্বালানিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ। আজ (মঙ্গলবার, ১২ মে) একদিনের সফরে দিনাজপুরের পার্বতীপুরে বড়পুকুরিয়া কয়লা খনি পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

পাম্পে ভোগান্তির পেছনে তেল সরবরাহকারী কোম্পানিগুলোর গাফলতি ছিলো: জ্বালানিমন্ত্রী
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, পাম্পে দীর্ঘ ভোগান্তির পেছনে তেল সরবরাহকারী কোম্পানিগুলোর গাফলতি ছিলো। অনেক ক্ষেত্রে জ্বালানি সচিবের নির্দেশনা সঠিকভাবে বাস্তবায়ন করা হয়নি।

দেশে মজুত গ্যাস ১২ বছর সরবরাহ করা সম্ভব: সংসদে জ্বালানিমন্ত্রী
দেশে মজুত গ্যাস ১২ বছর সরবরাহ করা সম্ভব হবে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। আজ (রোববার, ১৯ এপ্রিল) ত্রয়োদশ জাতীয় সংসদের অধিবেশনে বগুড়া-৪ আসনের সংসদ সদস্য মো. মোশারফ হোসেনের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।

পাম্পগুলোতে কৃত্রিম তেলসংকট তৈরি হচ্ছে: সংসদে জ্বালানিমন্ত্রী
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ বলেছেন, দেশের বিভিন্ন স্থানে একশ্রেণির অসাধু ব্যবসায়ী অবৈধভাবে জ্বালানি তেলের মজুত ও কালোবাজারি করছেন। ফলে পাম্পগুলোতে কৃত্রিম তেল সংকট তৈরি হচ্ছে। আজ (রোববার, ১৯ এপ্রিল) জাতীয় সংসদে বিরোধীদলীয় সংসদ সদস্য মাছুম মোস্তফার প্রশ্নের জবাবে এসব কথা বলেন জ্বালানি মন্ত্রী। ডেপুটি স্পিকার কায়সার কামালের সভাপতিত্বে প্রশ্নোত্তর টেবিলে উত্থাপিত হয়।

বিশ্ববাজারে তেলের দাম দ্বিগুণ হলেও দেশে বেড়েছে সামান্য: জ্বালানিমন্ত্রী
বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম দ্বিগুণ হওয়ার পরেও সরকার জনগণের কষ্টের কথা বিবেচনা করে দেশে তেলের দাম খুব সামান্য বাড়িয়েছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। আজ (রোববার, ১৯ এপ্রিল) সাংবাদিকদের এসব কথা বলেন মন্ত্রী।

বিদ্যুৎ সাশ্রয়ে সরকারের উদ্যোগ বাস্তবায়নে ব্যবসায়ীদের সহযোগিতা চান মন্ত্রী
গ্রীষ্মকাল ও সেচ মৌসুমে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে সরকারের বিদ্যুৎ সাশ্রয় উদ্যোগ বাস্তবায়নে সারা দেশের ব্যবসায়ীদের সহযোগিতা কামনা করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ। গতকাল (রোববার, ৪ এপ্রিল) দুপুরে বিদ্যুৎ ভবনের বিজয় হলে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এ আহ্বান জানান।

দেশে বিদ্যুতের কোনো ঘাটতি নেই: সংসদে মন্ত্রী
চাহিদা অনুযায়ী দেশে বিদ্যুতের কোনো ঘাটতি নেই বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। আজ (বৃহস্পতিবার, ২ এপ্রিল) জাতীয় সংসদ অধিবেশনে ঢাকা-১৮ আসনের সংসদ সদস্য এস এম জাহাঙ্গীর হোসেনের তারকা চিহ্নিত প্রশ্নের জবাবে মন্ত্রী এ কথা বলেন।

‘যুক্তরাষ্ট্র-রাশিয়াসহ সম্ভব সব দেশ থেকে জ্বালানি আমদানির আলোচনা চলছে’
যুক্তরাষ্ট্র-রাশিয়াসহ সম্ভব সব দেশ থেকে জ্বালানি তেল আমদানির আলোচনা চলছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। আজ (মঙ্গলবার, ৩১ মার্চ) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এ কথা জানান তিনি।