পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে বলা হয়, মক্কা আল-মুকাররমাসহ সৌদি আরবের সব পবিত্র স্থানের মর্যাদার প্রতি গভীর শ্রদ্ধা পুনর্ব্যক্ত করেছে বাংলাদেশ। একই সঙ্গে এসব পবিত্র স্থান সুরক্ষায় সৌদি আরব ও দেশটির জনগণের প্রতি সংহতি প্রকাশ করেছে ঢাকা।
বিজ্ঞপ্তিতে পবিত্র স্থানগুলোর নিরাপত্তা ও সুরক্ষা সব সময় পুরোপুরি মেনে চলতে হবে এবং তা নিশ্চিত করতে হবে বলেও উল্লেখ করা হয়।





