
রিয়াদে হুথিদের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ভূপাতিত, সৌদি রাজধানীতে সতর্কতা
সৌদি আরবের রাজধানী রিয়াদ লক্ষ্য করে ইয়েমেনের হুথি বিদ্রোহীদের ছোড়া একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিহত ও ধ্বংস করেছে সৌদি নেতৃত্বাধীন সামরিক জোট। আজ (বুধবার, ১৪ অক্টোবর) এই হামলা প্রতিহত করার কিছুক্ষণ আগে রিয়াদ ও নিকটবর্তী আল-খার্জ গভর্নরেটে বিমান হামলার সতর্কসংকেত বাজানো হয়। আনাদোলুর প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

হুথিবিরোধী অভিযানে যোগ দিতে চেয়েছিল ইসরাইল; নাকচ করলেন সৌদি যুবরাজ
ইয়েমেনের ইরান সমর্থিত হুথি বিদ্রোহীদের বিরুদ্ধে চলমান সামরিক অভিযানে ইসরাইলের যুক্ত হওয়ার একটি প্রস্তাব নাকচ করে দিয়েছেন সৌদি আরবের ডি ফ্যাক্টো নেতা ও যুবরাজ মোহাম্মদ বিন সালমান। সৌদি জনগণের মধ্যে তীব্র প্রতিক্রিয়ার আশঙ্কায় তিনি এই প্রস্তাবের বিরোধিতা করেছেন বলে এক প্রতিবেদনে জানানো হয়েছে। এনডিটিভির প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

সৌদি–হুথি সংঘাত: সানা ও রিয়াদে পাল্টাপাল্টি হামলা, দাহরানে তেল স্থাপনায় আগুন
ইয়েমেনের রাজধানী সানায় হুথি নিয়ন্ত্রিত একটি জ্বালানি ডিপোতে সৌদি নেতৃত্বাধীন জোটের বিমান হামলার পর রিয়াদসহ সৌদি আরবের একাধিক শহর লক্ষ্য করে ছোড়া বেশ কয়েকটি ক্ষেপণাস্ত্র ও ড্রোন ভূপাতিত করা হয়েছে। সৌদি আরবের পূর্বাঞ্চলীয় শহর দাহরানে তেল কোম্পানি আরামকোর একটি ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বিবিসির প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

সৌদি–হুথি সংঘাত: বাঙ্কারসহ কড়া পাহারায় প্রাসাদে যাতায়াত করছেন যুবরাজ
ইয়েমেনের হুথি বিদ্রোহীদের হামলা জোরদার হওয়ার মধ্যে সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমান (এমবিএস) ভূগর্ভস্থ বাঙ্কারযুক্ত কড়া পাহারায় প্রাসাদগুলোর মধ্যে যাতায়াত করছেন। ৪১ বছর বয়সী এই যুবরাজ প্রায় এক সপ্তাহ ধরে জনসমক্ষে দেখা যাচ্ছে না। ওয়াল স্ট্রিট জার্নালের বরাত দ্য ইন্ডিপেনডেন্টের প্রতিবেদনে এ তথ্য এসেছে।

হুথি হামলার জেরে বাংকারে সৌদি যুবরাজ, নেপথ্যে কী
হুথিদের অব্যাহত হামলার মধ্যে সৌদি আরবের যুবরাজকে বিভিন্ন রাজপ্রাসাদের বাংকারে সরিয়ে নেয়ার কারণ কী শুধুই নিরাপত্তার ঝুঁকি? নাকি, প্রিন্স সালমানের প্রাণনাশে ইয়েমেনি গোষ্ঠীর গোপন কোনো পরিকল্পনার তথ্য পেয়েছে রিয়াদ। এমন ষড়যন্ত্র তত্ত্ব ঘুরে বেড়াচ্ছে মধ্যপ্রাচ্যের নিউজ পোর্টালগুলোতে। যদিও যুবরাজের বাসস্থান বদল, নিরাপত্তা ঝুঁকি কিংবা প্রাণনাশের আশঙ্কা- কোনো ব্যাপারেই মুখ খুলছে না সৌদি কর্তৃপক্ষ।

রিয়াদ বিমানবন্দর বন্ধের মেয়াদ বাড়লো শনিবার পর্যন্ত
ইয়েমেনের হুথি বিদ্রোহীদের ধারাবাহিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার মুখে সৌদি আরবের রাজধানী রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দর বন্ধের মেয়াদ আগামী শনিবার (১৭ অক্টোবর) পর্যন্ত বাড়ানো হয়েছে। বিমানবন্দরের সুযোগ-সুবিধার নিরাপত্তা নিশ্চিত ও সার্বিক প্রস্তুতি সম্পন্ন করতে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানিয়েছে সৌদি বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ। রয়টার্সের প্রতিবেদন এ তথ্য উঠেছে।

সৌদির উন্নত আকাশ প্রতিরক্ষায় হুথিদের আঘাত, নেপথ্যে যেসব সামরিক সমীকরণ
সৌদি আরবের রাজধানী রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দর ও দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় খামিস মুশাইতের কিং খালিদ বিমানঘাঁটিতে নতুন করে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালানোর দাবি করেছে ইয়েমেনের হুথি বিদ্রোহীরা। অন্যদিকে সৌদি নেতৃত্বাধীন সামরিক জোট জানিয়েছে, তারা রিয়াদের আকাশে একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিহত ও ধ্বংস করেছে। ১ হাজার কিলোমিটারের বেশি পথ পাড়ি দিয়ে আসা এসব ড্রোন ও ক্ষেপণাস্ত্র শনাক্ত করতে সৌদি আকাশ প্রতিরক্ষাব্যবস্থা কেন ব্যর্থ হচ্ছে, তা তদন্ত করে দেখছে রিয়াদ। এনডিটিভির প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

‘সৌদি প্রবাসীদের কর্মস্থলে ফেরাতে কূটনৈতিক মাধ্যমে আলোচনা করবে সরকার’
মধ্যপ্রাচ্যের চলমান সংঘাতের কারণে আটকে থাকা সৌদি আরব প্রবাসীদের কর্মস্থলে ফেরাতে সরকার কূটনৈতিক মাধ্যমে আলোচনা করবে বলে জানিয়েছেন প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী নুরুল হক।

ইয়েমেন-সৌদি সংঘাতে কর্মীদের নিরাপত্তা ঝুঁকি; বাংলাদেশের শ্রমবাজার ক্ষতিগ্রস্তের শঙ্কা
তীব্র সামরিক সংঘাতে রূপ নিয়েছে ইয়েমেন ও সৌদি আরবের সম্পর্ক। ইরান-যুক্তরাষ্ট্র সংঘাতসহ মধ্যপ্রাচ্যের উত্তেজনায় বিভিন্ন দেশে ক্ষেপণাস্ত্র হামলায় প্রাণ হারাচ্ছেন নিরীহ মানুষের। চলমান যুদ্ধে এ পর্যন্ত বিভিন্ন দেশে নিহত হয়েছেন ১৪ জন বাংলাদেশি, বাড়ছে কর্মীদের নিরাপত্তা ঝুঁকি। অভিবাসন বিশেষজ্ঞরা বলছেন, যুদ্ধ পরিস্থিতি চলমান থাকলে ক্ষতিগ্রস্ত হবে বাংলাদেশের শ্রমবাজার। তৈরি হচ্ছে কাজ হারানোরও শঙ্কা। এমন বাস্তবতায় মক্কা চুক্তিকে সরল সমীকরণে না দেখার পরামর্শ নিরাপত্তা বিশ্লেষকদের।

রিয়াদে নতুন করে ক্ষেপণাস্ত্র হামলার দাবি হুথিদের
রিয়াদের কিং খালিদ বিমানবন্দরসহ শহরটির বেশ কয়েকটি স্থানে নতুন করে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলার দাবি করেছে হুথি বিদ্রোহীরা। হামলা হয়েছে সৌদির দক্ষিণে অবস্থিত খামিশ মুশাইদ বিমানঘাঁটিতেও। তবে হুথি বিদ্রোহীদের হামলা প্রতিহতের দাবি করেছে সৌদি নেতৃত্বাধীন জোট।

ঢাকা-রিয়াদগামী সব ফ্লাইট ১৭ অক্টোবর পর্যন্ত স্থগিত ঘোষণা
রিয়াদ বিমানবন্দরের কার্যক্রম বন্ধ থাকায় ঢাকা-রিয়াদগামী সব ফ্লাইট আগামী ১৭ অক্টোবর পর্যন্ত স্থগিত ঘোষণা করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।

‘রিয়াদ বিমানবন্দরে হামলায় এখন পর্যন্ত ১০ ফ্লাইট বাতিল, আটকা ৩৪৩১ যাত্রী’
বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত জানিয়েছেন, সৌদি আরবের রিয়াদ বিমানবন্দরে হামলার ঘটনায় এখন পর্যন্ত ১০টি ফ্লাইট বাতিল হয়েছে এবং এতে ৩ হাজার ৪৩১ জন যাত্রী আটকে পড়েছেন। আটকে পড়া যাত্রীদের আর্থিক ক্ষতি এড়াতে ক্যানসেলেশন ফি ছাড়াই টিকিট পুনরায় ইস্যুর নির্দেশ দেয়া হয়েছে বলেও জানান মন্ত্রী।