
সৌদির এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিত করার দাবি হুথিদের; মক্কায় হামলার কথা অস্বীকার
ইয়েমেনের মারিব প্রদেশে সৌদি সামরিক বাহিনীর একটি এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিত করার দাবি করেছে হুথি বিদ্রোহী গোষ্ঠী। বুধবার হুথিদের সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারে এই দাবি করেন। একই সঙ্গে পবিত্র মক্কা নগরীতে ড্রোন হামলার অভিযোগ আনুষ্ঠানিকভাবে প্রত্যাখ্যান করেছে তারা। দ্য জেরুজালেম পোস্টের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

হারামাইনের নিরাপত্তাকে সব রাজনৈতিক বিরোধের ঊর্ধ্বে রাখতে হবে: রেজাউল করীম
মক্কা ও মদিনার নিরাপত্তাকে সবধরনের রাজনৈতিক বিরোধ ও সংঘাতের ঊর্ধ্বে রাখার আহ্বান জানিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম, পীর সাহেব চরমোনাই। আজ (বুধবার, ১৬ সেপ্টেম্বর) দেয়া এক বিবৃতিতে তিনি মক্কা-মদিনা অঞ্চলের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করে এ আহ্বান জানান।

মক্কায় ড্রোন হামলার তীব্র নিন্দা জানালো বাংলাদেশ
সৌদি আরবের পবিত্র মক্কা আল-মুকাররমা নগরী লক্ষ্য করে ড্রোন হামলার খবরের তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ। আজ (বুধবার, ১৬ সেপ্টেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ নিন্দা জানানো হয়।

পবিত্র মক্কা লক্ষ্য করে হুথিদের হামলা, ‘রেড লাইন’ অতিক্রম: সৌদি আরব
পবিত্র মক্কা নগরীকে লক্ষ্য করে ইয়েমেনের হুথি বিদ্রোহী বাহিনীর চালিত ড্রোন হামলার চেষ্টা নস্যাৎ করার দাবি করেছে সৌদি নেতৃত্বাধীন সামরিক জোট। গতকাল (মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর) গভীর রাতে ড্রোনটি ভূপাতিত করার পর জোটের পক্ষ থেকে বলা হয়েছে, পবিত্র স্থানগুলোর নিরাপত্তা নিশ্চিত করা তাদের জন্য একটি ‘রেড লাইন’ বা চূড়ান্ত সীমা। ৫৭টি মুসলিম দেশের সংস্থা ওআইসি এবং পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ এই ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন।এএফপির প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

সরকারিভাবে ১০০ ট্যাক্সি চালক নিচ্ছে সৌদি আরব, আবেদন যেভাবে
সরকারি সংস্থা বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেড (BOESL) -এর মাধ্যমে জরুরি ভিত্তিতে সৌদি আরবে ১০০ জন পুরুষ ট্যাক্সি চালক নিয়োগ দেওয়া হচ্ছে। পবিত্র মক্কা নগরীতে কাজের সুযোগ ও আকর্ষণীয় সুবিধাসহ এই চাকরির জন্য প্রার্থী নির্বাচন করা হবে সরাসরি সাক্ষাৎকার এবং প্র্যাকটিক্যাল টেস্টের মাধ্যমে (Saudi Arabia Taxi Driver Job BOESL)।

হজযাত্রা: ১০ দিনে মক্কার উদ্দেশে ঢাকা ছেড়েছেন ৩৬ হাজার যাত্রী
হজযাত্রার দশম দিন পর্যন্ত ৯১টি ফ্লাইটে এরইমধ্যে ৩৬ হাজার ১৫৬ জনের অধিক যাত্রী মক্কার উদ্দেশ্য ঢাকা ছেড়ে গেছে। বড় বিপর্যয় ছাড়াই আজও হজ পালনের উদ্দেশ্য সৌদি আরব যাচ্ছেন যাত্রীরা।

হজযাত্রার অষ্টম দিন: সৌদি আরবে পৌঁছেছেন ৩৩ হাজার হজযাত্রী
হজযাত্রার অষ্টম দিন পর্যন্ত ৮৪টির বেশি ফ্লাইটে এরই মধ্যে ৩৩ হাজার ৩১৮ জনের বেশি যাত্রী সৌদি আরবের উদ্দেশ্যে ঢাকা ছেড়ে গেছেন। এদিকে যাত্রীরা জানান, আশকোনার ক্যাম্পের আশপাশে মশার উপদ্রব রয়েছে। ভোগান্তির শিকার হতে হচ্ছে লাগেজ ব্যবস্থাপনায়।

ভিজিট ভিসায় হজ পালন নিয়ে সৌদি আরবের কড়া সতর্কবার্তা
আসন্ন হজ মৌসুমকে সামনে রেখে পবিত্র মক্কায় প্রবেশ নিয়ন্ত্রণ এবং হজযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতে অত্যন্ত কঠোর অবস্থান নিয়েছে সৌদি আরব। দেশটির অভ্যন্তরীণ মন্ত্রণালয় (Ministry of Interior) স্পষ্ট জানিয়ে দিয়েছে যে, এখন থেকে কোনো ধরনের ভিজিট ভিসাধারী (Visit Visa Holders) ব্যক্তি হজের আনুষ্ঠানিকতায় অংশ নিতে পারবেন না। গতকাল (শনিবার, ১৮ এপ্রিল) গালফ নিউজের এক প্রতিবেদনে এই সতর্কবার্তা দেওয়া হয়েছে।

হজ ফরজ কাদের ওপর? জেনে নিন হজের ৫টি শর্ত ও মাহরাম সংক্রান্ত শরিয়তের বিধান
হজ এক অনন্য প্রেমময় ইবাদত (Pilgrimage of love)। প্রতি বছর বিশ্বের কোণ কোণ থেকে লাখ লাখ মুসল্লি মক্কায় সমবেত হন ‘লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক’ ধ্বনিতে প্রভুর দরবারে হাজিরা দিতে। পবিত্র কাবা শরিফ (Holy Kaaba) তওয়াফ, সাফা-মারওয়া সায়ি এবং আরাফাতের ময়দানে অবস্থান করা প্রতিটি মুমিনের স্বপ্ন। তবে এই ইবাদত সবার জন্য বাধ্যতামূলক নয়; বরং সুনির্দিষ্ট কিছু শর্ত পূরণ সাপেক্ষে এটি ফরজ (Mandatory) হয়।

এবারের হজে ২২ বাংলাদেশির মৃত্যু
পবিত্র হজ পালন শেষে দেশে ফিরতে শুরু করেছেন হাজিরা। দ্বিতীয় দিনে ১০ টি শিডিউল ফ্লাইটে ৩ হাজার ৮০০ হাজির দেশে ফেরার কথা রয়েছে। এবারের হজ মৌসুমে ২২ জন বাংলাদেশি হজযাত্রী সৌদি আরবে মৃত্যুবরণ করেছেন। তাদের মধ্যে ২০ জন পুরুষ ও ২ জন নারী। সর্বশেষ মঙ্গলবার (১০ জুন) মৃত্যুবরণ করেন সিরাজগঞ্জের উল্লাপাড়ার গোলাম মোস্তফা (৫৮)। হজযাত্রীদের মধ্যে মক্কায় মারা গেছেন ১৪ জন, মদিনায় ৭ জন ও আরাফায় ১ জন।

হজ মৌসুমে কোরআন জাদুঘরে দর্শনার্থীদের উপচে পড়া ভিড়
হজ মৌসুম হওয়ায় দর্শনার্থীদের আনাগোনা বাড়ছে মক্কার কোরআন জাদুঘরে। বিশ্বের সবচেয়ে বড় কোরআন ও কোরআনের দুর্লভ পাণ্ডুলিপি এবং ওহি নাজিলের সম্পর্কে বিস্তর ধারণা পেতে ভিড় করছেন মুসল্লিরা। হজ পালন শেষে ইসলামি জ্ঞান ও ঐতিহ্যে ভরপুর এ স্থানটিতে দর্শনার্থীদের ভিড় আরও বাড়বে বলে প্রত্যাশা কর্তৃপক্ষের।

অনুমোদন ছাড়া পৌনে তিন লাখ মুসল্লির মক্কায় প্রবেশ আটকালো সৌদি আরব
পবিত্র হজ শুরুর আগেই পৌনে তিন লাখ অনুমোদনবিহীন মুসল্লির মক্কায় প্রবেশ আটকে দিলো সৌদি আরব। নির্দেশনা অমান্য করায় ২৩ হাজার সৌদি নাগরিককে শাস্তি এবং ৪০০ হজ প্রতিষ্ঠানের নিবন্ধন বাতিল করেছে কর্তৃপক্ষ। এরইমধ্যে বিধি মেনে হজ পালনে মক্কায় প্রবেশ করেছেন ১৪ লাখের বেশি মুসল্লি।