প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে বাঁশখালী ও হাট-হাজারি চলছে আনুষঙ্গিক প্রস্তুতি। চট্টগ্রাম সফরকালে তিনি বন্যায় ঘরহারা ১৩০টি পরিবারকে ঘর উপহার, মহেশখালী গভীর সমুদ্র বন্দর পরিদর্শন এবং বাঁশখালী ও হাট-হাজারিতে জনসভায় অংশ নেবেন তিনি। এছাড়া সাক্ষাৎ করবেন হেফাজতে ইসলামের আমিরের সাথেও।
এছাড়া চট্টগ্রাম নগরী ও দুই সাংগঠনিক জেলার তৃণমূল নেতাকর্মীদের সাথে একটি হোটেলে সাংগঠনিক সভা করার কথাও রয়েছে। এ কারণে সাংগঠনিকভাবেও এ সফরকে গুরুত্বের সাথে দেখা হচ্ছে। সকালে মহেশখালী, মাতারবাড়ি গভীর সমুদ্র বন্দর, কয়লা বিদ্যুৎকেন্দ্র পরিদর্শন এবং বিকেলে ফটিকছড়িতে হেফাজত আমির আল্লামা মহিবুল্লাহ বাবুনগরীর সাথে সাক্ষাৎ ও হাট-হাজারি মাদ্রাসা পরিদর্শনের পর সাবেক আমির আল্লামা আহমদ শফির কবর জিয়ারত করবেন তিনি।





