আজ (শনিবার, ১ আগস্ট) প্রেসক্লাবে বিপিজেএ আয়োজিত ফ্যাসিবাদের ১৫ বছর ও চব্বিশের গণঅভ্যুত্থান স্মরণে আলোকচিত্র প্রদর্শনীর উদ্বোধন অনুষ্ঠানে তিনি সব কথা বলেন।
তথ্যমন্ত্রী বলেন, ‘ফ্যাসিবাদের সময় শেষ, এখন সময় দেশ গড়ার। জনগণ সরকারকে ক্ষমতায় বসিয়েছে, সেই দায়িত্ব সরকার পালন করবে।’
আরও পড়ুন:
তথ্যমন্ত্রী দাবি করেন, বিএনপি যে মূল্যবোধ তৈরি করেছে তারই ফসল এই গণঅভ্যুত্থানের প্রজন্ম। এসময় গণতান্ত্রিক শক্তিকে নির্মূল করতে ফ্যাসিবাদ খালেদা জিয়াকে টার্গেট করে হত্যার ষড়যন্ত্র করেছিলো বলেও অভিযোগ করেন মন্ত্রী।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আহমেদ আযম খান। তিনি বলেন, ‘ফ্যাসিবাদের ছোবলে ক্ষত-বিক্ষত বাংলাদেশকে পুনর্নির্মাণ করার চেষ্টা করছে বিএনপি, তখনই একটি পক্ষ সরকারকে প্রশ্নবিদ্ধ করছে।’




