
বিশ্বের সেরা অভিনেত্রী বাংলাদেশে জন্মেছিলেন, তিনি শেখ হাসিনা: স্পিকার
ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সমালোচনা করে জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বলেছেন, বাংলাদেশে অভিনয়ের জন্য অনেক পুরস্কার দেয়া হয়। বিশ্বের সেরা অভিনেত্রী বাংলাদেশে জন্মেছিলেন, এত সুন্দর অভিনয় তিনি করেছেন।

দেশের জনসংখ্যাকে জনসম্পদে রূপান্তর করতে হবে: স্পিকার
জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম বলেছেন, একটি দেশের বড় সম্পদ সেদেশের জনসংখ্যা। দেশের জনসংখ্যাকে জনসম্পদে রূপান্তর করতে হবে।

বিল নিয়ে আপত্তি, সংসদ থেকে বিরোধীদলের ওয়াকআউট
‘ট্রান্সফার ও প্রপার্টি (অ্যামেন্ডমেন্ট) বিল ২০২৬’ নিয়ে আপত্তি জানিয়ে জাতীয় সংসদের অধিবেশন থেকে ওয়াকআউট করেছে বিরোধীদল। আজ (রোববার, ৬ সেপ্টেম্বর) রাত ৮টা ১০ মিনিটে বিরোধীদলের সংসদ সদস্যরা অধিবেশন থেকে বের হয়ে যান। এর আগে একই বিলের জনমত যাচাইয়ের সময়ও তারা সংসদ বর্জন করেন।

পাকিস্তানের পাঞ্জাবে নতুন সংশোধিত আইন; গোপন থাকবে বিচারকার্য সংশ্লিষ্টদের পরিচয়!
সম্পূর্ণ গোপনীয়তা বজায় রেখে সন্ত্রাসী মামলাগুলোর বিচারে নতুন একটি সংশোধিত আইন পাকিস্তানের পাঞ্জাবের সংসদে পাশ হয়েছে। এটি অনুযায়ী, মামলার বিচারকার্যের সঙ্গে সংশ্লিষ্ট বিচারক, কৌঁসুলি, সাক্ষী ও আসামিপক্ষের আইনজীবীর পরিচয় গোপন রাখা হবে। সরকারের যুক্তি সন্ত্রাসী গোষ্ঠীগুলো হুমকি-ধামকির মাধ্যমে বিচার প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করতে চাওয়ায় বিচারকদের সুরক্ষায় নতুন আইন পাস করা হয়েছে।

ট্রাফিক আইন লঙ্ঘনের ঘটনায় বিমানমন্ত্রীর দুঃখপ্রকাশ
ট্রাফিক আইন লঙ্ঘন হওয়ায় দুঃখপ্রকাশ করেছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত । আজ (বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর) সন্ধ্যায় সংসদ অধিবেশন শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

এমপি নজরুলের নাম দেখে স্পিকার বললেন ‘জিএম তো নেই’, সংসদে হাসির রোল
বাংলাদেশ জামায়তে ইসলামী থেকে বহিষ্কৃত সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য জি এম নজরুল ইসলাম (গাজী নজরুল ইসলাম) সংসদে উপস্থিত ছিলেন না। কিন্তু ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনের আজ চতুর্থ দিন আজ (বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর) তার জন্য লিখিত প্রশ্ন ছিল উত্থাপনের জন্য।

বিরোধীদলের ওয়াকআউটকে ‘বাহানা ও পরিকল্পিত’ বললেন স্বরাষ্ট্রমন্ত্রী
বিরোধীদলকে সংসদীয় ধারা ও চর্চায় ফিরে আসার আহ্বান জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, তুচ্ছ বাহানায় কথায় কথায় সংসদ থেকে ওয়াকআউট করলে আখেরে গণতন্ত্রেরই ক্ষতি হবে। এই সংসদকে কার্যকর করতে না পারলে গণতন্ত্র বার বার হোঁচট খাবে এবং সেটির জন্য ইতিহাস বিরোধীদলকেই দায়ী করবে।

সংসদ থেকে বিরোধীদলের ‘ওয়াকআউট’
বিশেষ কমিটি গঠন কার্যক্রম থেকে বিরত থাকতে ও গণভোটের রায় বাস্তবায়ন না করার প্রতিবাদে জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনের প্রথম দিনের শেষ সময় ওয়াক আউট করেছে বিরোধীদল। আজ (বৃহস্পতিবার, ২৭ আগস্ট) বিকাল ৩টায় স্পিকার মেজর (অব:) হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে শুরু হয়।

সংসদে প্রধানমন্ত্রীর পাশের আসনে এখন সালাহউদ্দিন
সংসদে প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমানের পাশে যে আসনে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বসতেন, সেখানে এখন বসতে দেখা যাচ্ছে সালাহউদ্দিন আহমদকে। আজ (বৃহস্পতিবার, ২৭ আগস্ট) বিকেলে স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশন শুরুর পর এই দৃশ্য দেখা যায়।

বক্তব্য নিয়ে হট্টগোল: স্বরাষ্ট্রমন্ত্রী বললেন, ‘ইয়েস, আই উইথড্র, আই উইথড্র, আই উইথড্র’
জাতীয় সংসদে বিরোধীদলের তীব্র আপত্তি ও তোপের মুখে স্বরাষ্ট্রমন্ত্রী তার প্রদত্ত এক বক্তব্য প্রত্যাহার করে নিয়েছেন। আজ (বৃহস্পতিবার, ২৭ আগস্ট) সংসদ অধিবেশনে বক্তব্য দেয়ার সময় স্বরাষ্ট্রমন্ত্রীর মন্তব্যে বিরোধীদলের সংসদ সদস্যরা তীব্র ক্ষোভ প্রকাশ করেন ও হট্টগোল শুরু করেন।

১০ সেপ্টেম্বর শেষ হবে সংসদের তৃতীয় অধিবেশন
ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশন আগামী ১০ সেপ্টেম্বর শেষ হবে। সরকারি ছুটির দিন এবং ৩১ আগস্ট ও ১ সেপ্টেম্বর ছাড়া প্রতিদিন বিকেল ৩টায় অধিবেশন বসবে।

মব-সহিংসতা ঠেকাতে ‘জিরো টলারেন্স’ নীতিতে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী
মব-সহিংসতা ও আইন নিজের হাতে তুলে নেয়ার প্রবণতা প্রতিরোধে সরকার ‘জিরো টলারেন্স নীতি’ অনুসরণ করছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেছেন, অপরাধের বিচার করার একচ্ছত্র কর্তৃত্ব রাষ্ট্রের। আইনি প্রক্রিয়া ছাড়া কাউকে শাস্তি দেয়া বা শারীরিকভাবে লাঞ্ছিত করা সম্পূর্ণ বেআইনি এবং মানবাধিকারের চরম লঙ্ঘন।