আহমেদ আযম খান
প্রতিষ্ঠিত মানবাধিকারভিত্তিক-গণতান্ত্রিক বাংলাদেশ গঠন করতে চায় বিএনপি: মুক্তিযুদ্ধমন্ত্রী

প্রতিষ্ঠিত মানবাধিকারভিত্তিক-গণতান্ত্রিক বাংলাদেশ গঠন করতে চায় বিএনপি: মুক্তিযুদ্ধমন্ত্রী

মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আহমেদ আযম খান বলেছেন, বিএনপি দেশে একটি প্রতিষ্ঠিত মানবাধিকারভিত্তিক, গণতান্ত্রিক সমৃদ্ধ বাংলাদেশ গঠন করতে চায়।

যে সংকট চলছে এটা আমাদের নয়, ১৮ বছরের ফ্যাসিবাদ এটি তৈরি করেছে: মুক্তিযুদ্ধমন্ত্রী

যে সংকট চলছে এটা আমাদের নয়, ১৮ বছরের ফ্যাসিবাদ এটি তৈরি করেছে: মুক্তিযুদ্ধমন্ত্রী

মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী অ্যাডভোকেট আহমেদ আযম খান বলেছেন, আমাদের যে সংকট এখন চলছে এটা আমাদের সংকট নয়, এটা ১৮ বছরের ফ্যাসিবাদ এই সংকট তৈরি করে গেছে। প্রধানমন্ত্রী তারেক রহমান এই সংকট উত্তোলনের জন্যে প্রাণান্তকর চেষ্টা করছে। ইনশা আল্লাহ অতিদ্রুত এই সংকট আমরা উত্তোলন করবো।

গুম-খুন ও নির্যাতনের শিকারদের জন্য নতুন অধিদপ্তর গঠনের উদ্যোগ

গুম-খুন ও নির্যাতনের শিকারদের জন্য নতুন অধিদপ্তর গঠনের উদ্যোগ

গুম, খুন, নির্যাতন ও বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের শিকার ব্যক্তি এবং ক্ষতিগ্রস্ত পরিবারের কল্যাণ, সুচিকিৎসা, আইনি সুরক্ষা ও পুনর্বাসনে নতুন একটি অধিদপ্তর গঠনের উদ্যোগ নিয়েছে সরকার।

শহিদ-মুক্তিযোদ্ধা ও বীরাঙ্গনার তালিকা প্রণয়নে মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ে মতবিনিময় সভা

শহিদ-মুক্তিযোদ্ধা ও বীরাঙ্গনার তালিকা প্রণয়নে মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ে মতবিনিময় সভা

মুক্তিযুদ্ধের ইতিহাসকে প্রামাণ্য, তথ্যনির্ভর, নির্মোহ ও সর্বজনগ্রাহ্য ভিত্তির ওপর প্রতিষ্ঠিত করার লক্ষ্যে শহিদ, বীর মুক্তিযোদ্ধা ও বীরাঙ্গনাদের প্রকৃত ও নির্ভুল তালিকা প্রণয়নের কৌশল ও করণীয় নির্ধারণে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বর্তমান সরকার শূন্য হাতে ক্ষমতায় এসেছে: মুক্তিযুদ্ধমন্ত্রী

বর্তমান সরকার শূন্য হাতে ক্ষমতায় এসেছে: মুক্তিযুদ্ধমন্ত্রী

শেখ হাসিনা দেশের অর্থনীতি লুট করে শূন্যের কোঠায় নিয়ে গেছেন বলে মন্তব্য করেছেন মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী আহমেদ আযম খান। তিনি বলেন, ‘বর্তমান সরকার শূন্য হাতে ক্ষমতায় এসেছে। একেবারে শূন্য হাতে। হাসিনা এই দেশের অর্থনীতিকে লুট করে একেবারে শূন্যের পর্যায়ে নিয়ে গিয়েছিল।’ আজ (মঙ্গলবার, ১১ আগস্ট) দুপুরে টাঙ্গাইলের বাসাইল উপজেলার আইসড়া উচ্চ বিদ্যালয়ের চারতলা ভিত বিশিষ্ট একতলা ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

দেশের স্বার্থে সরকার কঠোর হতে পিছপা হবে না—তথ্যমন্ত্রীর হুঁশিয়ারি

দেশের স্বার্থে সরকার কঠোর হতে পিছপা হবে না—তথ্যমন্ত্রীর হুঁশিয়ারি

দেশের স্বার্থে সরকার কঠোর হতে পিছপা হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন। তিনি বলেন, ‘বিএনপি গণতন্ত্র চর্চা করতে চাইলেও কেউ কেউ সংসদের পরিবর্তে রাজপথকে বেছে নিতে চাইছে।’

বাংলাদেশ মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের নির্বাহী কমিটি পুনর্গঠন

বাংলাদেশ মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের নির্বাহী কমিটি পুনর্গঠন

বাংলাদেশ মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের কার্যক্রম আরও গতিশীল ও কার্যকর করতে ৯ সদস্যের নির্বাহী কমিটি পুনর্গঠন করা হয়েছে। এতে সভাপতি হিসেবে দায়িত্ব পালন করবেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আহমেদ আযম খান। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় থেকে গত সোমবার (২৭ জুলাই) জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

মাদ্রাসায় শিক্ষকদের সরকারি বেতন নেই, তবু ভালো লেখাপড়া হয়: মুক্তিযুদ্ধমন্ত্রী

মাদ্রাসায় শিক্ষকদের সরকারি বেতন নেই, তবু ভালো লেখাপড়া হয়: মুক্তিযুদ্ধমন্ত্রী

মাদ্রাসায় শিক্ষকদের কোনো সরকারি বেতন না থাকলেও স্কুলের চেয়ে ভালো লেখাপড়া হয় বলে মন্তব্য করেছেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট আহমেদ আযম খান। তিনি বলেছেন, মাদ্রাসার শিক্ষার্থীরা সরকারের কোনো অনুদান পায় না, তবু বিশ্ববিদ্যালয়ের বেশিরভাগ শিক্ষার্থী এখন মাদ্রাসার।

সব খাতেই সর্বোচ্চ বরাদ্দ দেয়া হচ্ছে: মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী

সব খাতেই সর্বোচ্চ বরাদ্দ দেয়া হচ্ছে: মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী

বর্তমান সরকার হাসপাতাল, স্বাস্থ্যব্যবস্থা, শিক্ষা, কৃষি, সমাজসেবা ও সামরিক খাতসহ সব খাতেই সর্বোচ্চ বরাদ্দ দিচ্ছে বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট আহমেদ আযম খান। তিনি বলেন, ‘আমরা একটি শূন্য অর্থনীতি নিয়ে যাত্রা শুরু করেছি। তারপরও আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমান ও আমাদের সরকার এই দেশকে উন্নত দেশের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য প্রত্যেকটি খাতকে উজ্জীবিত করার লক্ষ্যে কাজ করছে, বাজেটে যার প্রতিফলন ঘটেছে।’

দুর্নীতিকে জিরো টলারেন্সে নিয়ে আসার জন্য কাজ করে যাচ্ছি: মুক্তিযুদ্ধমন্ত্রী

দুর্নীতিকে জিরো টলারেন্সে নিয়ে আসার জন্য কাজ করে যাচ্ছি: মুক্তিযুদ্ধমন্ত্রী

সরকার দুর্নীতিকে জিরো টলারেন্সে নিয়ে আসার জন্য কাজ করে যাচ্ছে বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী অ্যাডভোকেট আহমেদ আযম খান। আজ (মঙ্গলবার, ১৯ মে) দুপুরে টাঙ্গাইলের বাসাইল উপজেলা পরিষদ হলরুমে ভূমিসেবা মেলা শুভ উদ্বোধন ও জনসচেতনতামূলক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

অমুক্তিযোদ্ধাদের আইনের আওতায় আনা হবে: মন্ত্রী

অমুক্তিযোদ্ধাদের আইনের আওতায় আনা হবে: মন্ত্রী

‘অমুক্তিযোদ্ধাদের চিহ্নিত করবো এবং তাদের আইনের আওতায় নিয়ে আসবো। তারা যে বেআইনি সুবিধাগুলো নিয়েছেন সেই জন্যও তাদের আইনের কাঠগড়ায় দাঁড় করাবো।’ আজ (বৃহস্পতিবার, ৭ মে) রাজধানী ঢাকার ইস্কাটনে মুক্তিযোদ্ধা সংসদের কেন্দ্রীয় কমান্ড কাউন্সিল আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এই ঘোষণা দেন মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী আহমেদ আযম খান। একই সঙ্গে বীর মুক্তিযোদ্ধাদের তালিকা থেকে অমুক্তিযোদ্ধাদের অব্যাহতি নেওয়ারও আহ্বান জানান তিনি।

আমাদের দায়িত্ব গ্রহণের সময় সরকারের ‘কিছুই নেই’ অবস্থা ছিলো: মুক্তিযুদ্ধমন্ত্রী

আমাদের দায়িত্ব গ্রহণের সময় সরকারের ‘কিছুই নেই’ অবস্থা ছিলো: মুক্তিযুদ্ধমন্ত্রী

মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট আহমেদ আযম খান বলেছেন, আওয়ামী লীগের শেষ ১০ বছরে অফিসিয়ালি-আনঅফিসিয়ালি কমপক্ষে ৫০ লাখ কোটি টাকা পাচার হয়ে গেছে। আওয়ামী লীগ যখন ক্ষমতা ছেড়ে চলে যায়, তখন সরকারের কোষাগার ছিলো সম্পূর্ণ শূন্য। পরবর্তী সময়ে ড. ইউনূসের অন্তর্বর্তী সরকার ১৮ মাস একেবারেই দারিদ্রের মতো সরকার চালিয়ে গেছেন। আমরা যখন সরকারের দায়িত্ব গ্রহণ করেছি, তখন সরকারের কোনো পর্যায়েই ‍‘কিছুই নেই’ অবস্থা ছিলো।