নির্বাচনি প্রতিশ্রুতি অক্ষরে অক্ষরে বাস্তবায়নে কাজ করছেন প্রধানমন্ত্রী: জ্বালানি প্রতিমন্ত্রী

সড়কের সংস্কার এবং প্রশস্তকরণের কাজের ভিত্তি প্রস্তরের উদ্বোধন করেছেন জ্বালানি প্রতিমন্ত্রী
সড়কের সংস্কার এবং প্রশস্তকরণের কাজের ভিত্তি প্রস্তরের উদ্বোধন করেছেন জ্বালানি প্রতিমন্ত্রী | ছবি: সংগৃহীত
0

প্রধানমন্ত্রী তারেক রহমান নির্বাচনের আগে জনগনকে দেয়া প্রতিশ্রুতি অক্ষরে অক্ষরে বাস্তবায়নের জন্য কাজ করছেন বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। এসময় দলীয় নেতাকর্মী এবং এলাকাবাসীর উদ্দেশে তিনি বলেন, ‘আপনারা নিজ নিজ এলাকার শান্তি-শৃঙ্খলা রক্ষায় কাজ করেন। আপনারা মাদক এবং সন্ত্রাস নির্মুলে কাজ করেন।’

আজ (শুক্রবার, ৩১ জুলাই) সকালে আনুষ্ঠানিকভাবে যশোরের চাঁচড়া আরএইচডি হতে রাজগঞ্জ জিসি সড়কের চার কিলোমিটার সড়কের সংস্কার এবং প্রশস্তকরণের কাজের ভিত্তি প্রস্তরের উদ্বোধনকালে এসব কথা বলেন তিনি।

নির্বাচনের আগে প্রতিমন্ত্রী দীর্ঘদিন যাবৎ বেহাল অবস্থার এ সড়কের সংস্কার এবং প্রশস্তকরণের প্রতিশ্রুতি দিয়েছিলেন। তার দেয়া সেই নির্বাচনি প্রতিশ্রুতি বাস্তবায়ন করলেন তিনি।

আরও পড়ুন:

এসময় প্রতিমন্ত্রী এলাকাবাসীকে সড়কের কাজে নিয়োজিত ঠিকাদারকে সহযোগিতা করার পাশাপাশি তার কাছে থেকে মানসম্মতভাবে কাজটি আদায় করে নেয়ার আহ্বান জানান তিনি।

উল্লেখ্য, গ্রামীণ সড়ক মেরামত ও সংরক্ষণের আওতাধীন প্যাকেজের চাঁচড়া আরএইচডি হতে রাজগঞ্জ জিসি সড়কের চার কিলোমিটার সড়কের সংস্কার ও প্রশস্তকরণের কাজ শুরু হয়েছে। এলজিইডি যশোর ৩ কোটি ৭৩ লাখ ৯৯ হাজার ২২০ টাকা ব্যয়ে কাজটি বাস্তবায়ন করছে। এ কাজে নিয়োজিত ঠিকাদার প্রতিষ্ঠান মেসার্স সরদার ইন্টারন্যাশনাল।

এসএইচ