বাংলাদেশে বিভেদ-বিভাজনের কোনো চক্রান্ত বাস্তবায়ন হতে দেয়া হবে না: তথ্যমন্ত্রী

পূজা উদ্‌যাপন পরিষদ বরিশাল জেলার দ্বি-বার্ষিক সম্মেলনে তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন
পূজা উদ্‌যাপন পরিষদ বরিশাল জেলার দ্বি-বার্ষিক সম্মেলনে তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন | ছবি: সংগৃহীত
0

পাহাড়ি, সমতল কিংবা ভাষা, বর্ণ, লিঙ্গ ও ধর্মের ভিত্তিতে বাংলাদেশে মানুষের মধ্যে কোনো ধরনের বিভেদ-বিভাজন তৈরি করার প্রত্যক্ষ বা পরোক্ষ কোনো চক্রান্ত বাস্তবায়ন হতে দেয় হবে না বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন। আজ (শুক্রবার, ৩১ জুলাই) দুপুরে বরিশাল শিল্পকলা অ্যাকাডেমি মিলনায়তনে পূজা উদযাপন পরিষদ, বরিশাল জেলা শাখার দ্বিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যের সময় তিনি এ কথা বলেন।

মন্ত্রি বলেন, ‘ধর্মান্ধ গোষ্ঠীরা বলে তুমি কে, আমি কে, অমুক ধর্ম, তমুক ধর্ম, তখন আমরা বলতে চাই, তুমি কে, আমি কে, বাংলাদেশি-বাংলাদেশি।’ আমাদের পরিচয় একটাই।

তিনি আরও বলেন, ‘ধর্ম যার যার রাষ্ট্র সবার। কোনো ধর্মাবলম্বীকে যদি কেউ ব্যবহার করতে চায়, বুঝতে হবে সে সৃষ্টিকর্তার বিরোধিতা করে, মানবতার বিরোধিতা করে এবং সে ধর্মের মূল মর্ম বাণীর বিরোধিতা করে।’

তিনি আরও বলেন, ‘আমরা যার যার ধর্ম কঠিনভাবে চর্চা করব, বিশ্বাস করব। আর সেকারণেই অন্য ধর্মাবলম্বীকে শ্রদ্ধা করব।’

আয়োজনে বরিশাল সিটি কর্পোরেশনের প্রশাসক বিলকিস আক্তার জাহান শিরিন এবং পূজা উদযাপন পরিষদের এবং স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

জেআর