আজ (শনিবার, ৪ জুলাই) সকালে রাজধানীর শান্তিনগর বাজারে ‘নিজ আঙ্গিনা পরিষ্কার রাখি, পরিচ্ছন্ন নগর গড়ি’ স্লোগানে ‘ক্লিনিং ডে’ কর্মসূচিতে তিনি এ কথা বলেন।
আবদুস সালাম বলেন, ‘বাসাবাড়ি থেকে নিয়মিত বর্জ্য অপসারণ না করা এবং অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগ পাওয়া যাচ্ছে। অভিযোগ প্রমাণিত হলে সংশ্লিষ্ট ঠিকাদারদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে এবং ভবিষ্যতে তাদের টেন্ডার বাতিল করা হবে বা দেয়া হবে না।’
তিনি বলেন, ‘মার্কেট ও হকারদের নির্ধারিত সময়ের মধ্যে নির্ধারিত স্থানে বর্জ্য ফেলতে হবে। নগরকে পরিচ্ছন্ন রাখতে সবার সহযোগিতা প্রয়োজন।’
আরও পড়ুন:
ডেঙ্গু পরিস্থিতি নিয়ে প্রশাসক জানান, দক্ষিণ সিটির বিভিন্ন ওয়ার্ডে পরিচালিত জরিপে প্রায় ৬০-৬৫ শতাংশ বাসা-বাড়িতে এডিস মশার লার্ভা পাওয়া গেছে।
তিনি বলেন, ‘মশক নিয়ন্ত্রণে নতুন ওষুধ ও লার্ভানাশক ট্যাবলেট ব্যবহার করা হচ্ছে, বিশেষ করে যেসব স্থানে নিয়মিত পৌঁছানো কঠিন।’
একইসঙ্গে ডেঙ্গু রোগীদের চিকিৎসা নিশ্চিতে হাসপাতালগুলোকে প্রয়োজনীয় প্রস্তুতিও নেয়ার কথা জানান তিনি।
এসময় পরিবেশ রক্ষায় বেশি বেশি গাছ লাগানো এবং পরিচ্ছন্ন নগর গড়ে তুলতে নগরবাসীর প্রতি আহ্বান জানান ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক আবদুস সালাম।





