
সারা দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৫ জনের মৃত্যু
গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে পাঁচজনের মৃত্যু হয়েছে। একই সময়ে ডেঙ্গু আক্রান্ত হয়ে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৪৮৪ জন।

স্বাধীনতা মানে যা ইচ্ছে তাই লেখা যাবে না: প্রেস সচিব
গুজব, গুঞ্জন ও অপতথ্য বাদ দিয়ে সঠিক তথ্য তুলে ধরতে গণমাধ্যমকর্মীদের অনুরোধ করেন প্রধানমন্ত্রীর প্রেস সচিব এ এ এম সালেহ শিবলী। তিনি বলেন, ‘স্বাধীনতা মানে যা ইচ্ছে তাই লেখা যাবে না।’

ডেঙ্গুতে প্রাণ গেল অন্তঃসত্ত্বা কলেজছাত্রীর; পৃথিবীর আলো দেখা হলো না অনাগত সন্তানের
আগামী মাসে (অক্টোবর) সন্তান জন্ম দেয়ার কথা ছিলো নূর জাহানের (২২)। এর আগেই ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মারা গেছেন তিনি। একই সঙ্গে ভূমিষ্ঠ হওয়ার আগেই মৃত্যু হয়েছে তার অনাগত সন্তানের। আজ (বুধবার, ১৬ সেপ্টেম্বর) ভোরে রাজধানীর বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসাধীন অবস্থায় নূর জাহানের মৃত্যু হয়।

সারা দেশে ডেঙ্গুতে আরও ৭ জনের মৃত্যু, নতুন শনাক্ত ১৭৫৩
দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও সাতজনের মৃত্যু হয়েছে। একই সময়ে ডেঙ্গু আক্রান্ত হয়ে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৭৫৩ জন।

ডেঙ্গুতে আরও ৭ জনের মৃত্যু; হাসপাতালে ভর্তি ১৫৯৩ নতুন রোগী
গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে সারা দেশে আরও সাতজনের মৃত্যু হয়েছে। একই সময় এক হাজার ৫৯৩ জন ডেঙ্গুরোগী দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন।

এক বেডেই একাধিক শিশু; চট্টগ্রামে হাম-ডেঙ্গু রোগীদের চাপ বাড়ছেই
হাম-ডেঙ্গুর ‘আক্রমণে’ বিপর্যস্ত চট্টগ্রাম, কক্সবাজার অঞ্চলের জনস্বাস্থ্য। কয়েকগুণ বেশি রোগীর চাপে একই বেডে ঠাঁই নিয়েছে তিন-চার শিশু, কারো—বা চিকিৎসা চলছে মেঝেতে। অক্সিজেনের সংকট, গাদাগাদি পরিবেশ আর চিকিৎসার সীমাবদ্ধতায় অসহায় স্বজনরা। চিকিৎসকদের আশঙ্কা, এখনই কার্যকর সমন্বিত উদ্যোগ না নিলে সামনে পরিস্থিতি আরও ভয়াবহ হতে পারে।

কখন এবং কেন ডেঙ্গু রোগীর প্লাটিলেট নিতে হয়? চিকিৎসকদের গুরুত্বপূর্ণ পরামর্শ
ডেঙ্গু পরিস্থিতির অবনতি (Dengue Situation Bangladesh) ঘটলেই প্লাটিলেট ও রক্তের আকুতি দেখা যায়। তবে রক্তে অণুচক্রিকা বা প্লাটিলেট (Platelet Transfusion in Dengue) কমা মাত্রই রক্ত দেওয়া জরুরি চিকিৎসকদের মতে এই ধারণা সঠিক নয় (Dengue Platelet Count & Transfusion Rules BD)।

ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তির রেকর্ড, মৃত্যু ৮
দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আটজনের মৃত্যু হয়েছে। একই সময়ে হাসপাতালে ভর্তি হয়েছেন এক হাজার ৭৩৩ জন, যা চলতি বছর একই দিনে সর্বোচ্চ হাসপাতালে ভর্তির রেকর্ড। আজ (সোমবার, ১৪ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে এ তথ্য জানায় স্বাস্থ্য অধিদপ্তর।

চট্টগ্রামে মেমন হাসপাতালে বিনামূল্যে ডেঙ্গু পরীক্ষা চালু
চট্টগ্রামের সিটি করপোরেশন মেমন জেনারেল হাসপাতালে বিনামূল্যে ডেঙ্গু টেস্ট ও ডেঙ্গু ম্যানেজমেন্ট সেল উদ্বোধন করেছেন মেয়র ডা. শাহাদাত হোসেন। আজ (সোমবার, ১৪ সেপ্টেম্বর) বেলা ১১টায় হাসপাতালটি পরিদর্শন শেষে ১৫ শয্যার এ ওয়ার্ডের উদ্বোধন করেন তিনি।

বর্তমান সরকার জনকল্যাণে কাজ করছে: স্থানীয় সরকারমন্ত্রী
বর্তমান সরকার জনগণের প্রতিনিধি হিসেবে জনকল্যাণে কাজ করে যাচ্ছে বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকারমন্ত্রী ড. আব্দুল মঈন খান। আজ (সোমবার, ১৪ সেপ্টেম্বর) সকালে রাজধানীর একটি হোটেলে ডেঙ্গু প্রতিরোধ বিষয়ক সেমিনারে এ কথা বলেন স্থানীয় সরকারমন্ত্রী।

অক্টোবরের শেষ অবধি ডেঙ্গুর তীব্র সংক্রমণের শঙ্কা, লার্ভার বড় উৎস বেজমেন্ট
অক্টোবরে শেষ পর্যন্ত থাকতে পারে ডেঙ্গুর অতিরিক্ত সংক্রমণ। রোগীর সংখ্যা, এডিস মশা ও লার্ভার ঘনত্ব বিশ্লেষণ করে এমন তথ্য দিয়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগ। বাসাবাড়িতে ব্যবহার করা বিভিন্ন উপকরণ রাখা বেজমেন্টেই প্রায় ৬০ শতাংশ ডেঙ্গু মশার লার্ভা পাওয়া যাচ্ছে। এর বাইরে খোলা জায়গায় পড়ে থাকা বিভিন্ন উপকরণে পাওয়া গেছে ৪০ শতাংশ লার্ভা। তবে ডেঙ্গুর স্থায়ী সমাধানে টিকার বিকল্প দেখছেন না বিশেষজ্ঞরা।

ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি দেড় হাজার
ডেঙ্গু আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ছয়জনের মৃত্যু হয়েছে। একই সময়ে দেশের বিভিন্ন হাসপাতালে ১ হাজার ৫৬১ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন। আজ (রোববার, ১৩ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো ডেঙ্গু বিষয়ক এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।