ব্রিটেনের নৌ ও বিমানবাহিনীকে ‘সন্ত্রাসী’ সংগঠন হিসেবে আখ্যা ইরানের

লন্ডনে রয়্যাল এয়ার ফোর্সের ১০০ বছর পূর্তি উদ্‌যাপনে বাকিংহাম প্যালেসের ওপর কুচকাওয়াজে ফ্লাইপাস্টে অংশ নিচ্ছে বিমানবাহিনীর মহড়া দল
লন্ডনে রয়্যাল এয়ার ফোর্সের ১০০ বছর পূর্তি উদ্‌যাপনে বাকিংহাম প্যালেসের ওপর কুচকাওয়াজে ফ্লাইপাস্টে অংশ নিচ্ছে বিমানবাহিনীর মহড়া দল | ছবি: মিডল ইস্ট মিরর
0

যুক্তরাজ্যের রয়্যাল নেভি (নৌবাহিনী) এবং রয়্যাল এয়ার ফোর্সকে (বিমানবাহিনী) ‘সন্ত্রাসী’ সংগঠন হিসেবে তালিকাভুক্ত করেছে ইরান। একই সঙ্গে যুক্তরাজ্যের প্রভাবশালী বিদেশি গোয়েন্দা সংস্থা এমআইসিক্সকে ‘শত্রুভাবাপন্ন গোষ্ঠী’ হিসেবে ঘোষণা করেছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়।

রোববার ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরনা-র বরাতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়। বিবৃতিতে বলা হয়, লন্ডনের বিভিন্ন ‘ক্ষতিকর’ পদক্ষেপ, বিশেষ করে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ডস কোরকে (আইআরজিসি) ‘সন্ত্রাসী সংগঠন’ হিসেবে যুক্তরাজ্যের ঘোষণার কঠোর জবাবেই এ পদক্ষেপ নিয়েছে তেহরান।

ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের সিদ্ধান্ত অনুযায়ী এই ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এর আগে গত ১৩ জুলাই যুক্তরাজ্যের স্টেট থ্রেটস অ্যাক্ট ২০২৬-এর অধীনে আইআরজিসিকে সন্ত্রাসী সংগঠন হিসেবে চিহ্নিত করেছিল লন্ডন।

এছাড়া, তেহরান অভিযোগ করেছে যে যুক্তরাজ্য তার নিয়ন্ত্রণাধীন সামরিক ও লজিস্টিক ঘাঁটি ব্যবহারের সুযোগ দিয়ে ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের যৌথ যুদ্ধে সরাসরি অংশগ্রহণ করেছে।

গত ২৮ ফেব্রুয়ারি ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে যুদ্ধ শুরু হওয়ার পর থেকেই দুই দেশের সম্পর্কে চরম উত্তেজনা বিরাজ করছে। জুনে ওয়াশিংটন ও তেহরানের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত হওয়া সত্ত্বেও কৌশলগত নিরাপত্তা ও হরমুজ প্রণালি দিয়ে আন্তর্জাতিক নৌ চলাচল ইস্যুতে সংকট অব্যাহত রয়েছে।

এএম