প্রধানমন্ত্রীর চীন সফরসঙ্গী হতে রাতে রওনা দেবেন দুই মন্ত্রী

জহির উদ্দিন স্বপন ও শহীদউদ্দীন চৌধুরী এ্যানি
জহির উদ্দিন স্বপন ও শহীদউদ্দীন চৌধুরী এ্যানি | ছবি : সংগৃহীত
0

চীনের বেইজিং সফরে প্রধানমন্ত্রী তারেক রহমানের সফরসঙ্গী হিসেবে যোগ দিতে মঙ্গলবার রাতে ঢাকা ত্যাগ করবেন দুই মন্ত্রী। তারা হলেন- বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা ও তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন এবং বিএনপি যুগ্ম মহাসচিব ও পানিসম্পদমন্ত্রী শহীদউদ্দীন চৌধুরী এ্যানি।

আজ (মঙ্গলবার, ২৩ জুন) বিএনপির মিডিয়া সেলের পক্ষ থেকে বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করা হয়েছে।

আরও পড়ুন:

দলীয় সূত্রে জানা গেছে, সফরসঙ্গী হিসেবে তারা চীনের বেইজিংয়ে বিভিন্ন কর্মসূচিতে অংশ নেবেন।

এফএস