ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় ও প্রথম বাজেট অধিবেশনের দশম দিনে সুনামগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য মোহাম্মদ কয়ছর আহমেদের প্রশ্নের লিখিত উত্তরে তিনি এ তথ্য জানান। অধিবেশনে সভাপতিত্ব করেন স্পিকার।
মন্ত্রী জানান, অতি বৃষ্টিতে সৃষ্ট বন্যা-পরবর্তী কৃষি পুনর্বাসনের অংশ হিসেবে সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজার, হবিগঞ্জ, নেত্রকোনা, কিশোরগঞ্জ ও ব্রাহ্মণবাড়িয়া জেলায় মোট ২ লাখ ৭১ হাজার ৭০০ জন কৃষক এ সহায়তার আওতায় আসবেন।
আরও পড়ুন:
তিনি বলেন, ‘এ কর্মসূচির মধ্যে উফশী আমন ধান উৎপাদন কার্যক্রমে ১ লাখ ৩১ হাজার কৃষক, মরিচ উৎপাদন কর্মসূচিতে ৩ হাজার ৫০০ জন কৃষক এবং ফলদ, বীজ ও ঔষধি বৃক্ষরোপণ কর্মসূচিতে ১ লাখ ৩৭ হাজার ২০০ জন কৃষক অন্তর্ভুক্ত রয়েছেন।’
সব মিলিয়ে ২ লাখ ৭১ হাজার ৭০০ জন কৃষকের জন্য মোট ২০ কোটি ১৬ লাখ ৭০ হাজার ৯৫০ টাকা বরাদ্দ দেয়া হয়েছে বলে জানান মন্ত্রী।
তিনি আরও বলেন, ‘ভবিষ্যতে রবি ও খরিপ মৌসুমে হাওর অঞ্চলে অতি বৃষ্টিজনিত বন্যার ক্ষতি মোকাবিলায় কৃষি পুনর্বাসন ও প্রণোদনা কার্যক্রম আরও জোরদার করা হবে।’




