স্পিকার
চট্টগ্রাম-২ আসনের সংসদ সদস্য হিসেবে শপথ নিলেন সারোয়ার আলমগীর

চট্টগ্রাম-২ আসনের সংসদ সদস্য হিসেবে শপথ নিলেন সারোয়ার আলমগীর

ত্রয়োদশ জাতীয় সংসদের সদস্য হিসেবে শপথ নিয়েছেন চট্টগ্রাম-২ আসন থেকে বিএনপির নির্বাচিত প্রার্থী সরোয়ার আলমগীর। আজ (বৃহস্পতিবার, ৯ জুলাই) সন্ধ্যা ৭টায় জাতীয় সংসদ ভবনে স্পিকারের কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে তাকে শপথবাক্য পাঠ করান জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।

ইরানের সর্বোচ্চ নেতার জানাজায় অংশগ্রহণ শেষে দেশে ফিরেছেন স্পিকার

ইরানের সর্বোচ্চ নেতার জানাজায় অংশগ্রহণ শেষে দেশে ফিরেছেন স্পিকার

বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম তেহরান থেকে ঢাকায় ফিরেছেন। গতকাল (রোববার, ৫ জুলাই) রাত ১১টায় তিনি ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির জানাজায় অংশগ্রহণ শেষে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান।

অধ্যাপক আবুল কাসেম ফজলুল হকের মৃত্যুতে স্পিকারের শোক

অধ্যাপক আবুল কাসেম ফজলুল হকের মৃত্যুতে স্পিকারের শোক

বীর বিক্রম অধ্যাপক আবুল কাসেম ফজলুল হকের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। এক শোকবার্তায় মরহুমের রুহের মাগফেরাত কামনা এবং তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি দুঃখ প্রকাশ ও গভীর সমবেদনা জ্ঞাপন করেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।

আয়াতুল্লাহ খামেনির রাষ্ট্রীয় অন্ত্যেষ্টিক্রিয়ায় স্পিকার হাফিজ উদ্দিন

আয়াতুল্লাহ খামেনির রাষ্ট্রীয় অন্ত্যেষ্টিক্রিয়ায় স্পিকার হাফিজ উদ্দিন

জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম তেহরানে ইরানের নিহত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির জন্য আয়োজিত রাষ্ট্রীয় অন্ত্যেষ্টিক্রিয়া অনুষ্ঠানে বাংলাদেশের পক্ষে শ্রদ্ধা জ্ঞাপন করেছেন।

সংসদের অধিবেশন ৭ জুলাই বিকেল ৩টা পর্যন্ত মুলতবি

সংসদের অধিবেশন ৭ জুলাই বিকেল ৩টা পর্যন্ত মুলতবি

ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় ও বাজেট অধিবেশন আগামী মঙ্গলবার (৭ জুলাই) বিকেল ৩টা পর্যন্ত মুলতবি ঘোষণা করা হয়েছে।

সংসদে জুয়া প্রতিরোধ আইন পাশ, অনলাইন বেটিংয়ে ৫ কোটি টাকা পর্যন্ত অর্থদণ্ড

সংসদে জুয়া প্রতিরোধ আইন পাশ, অনলাইন বেটিংয়ে ৫ কোটি টাকা পর্যন্ত অর্থদণ্ড

জাতীয় সংসদে ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ পাশ হয়েছে। নতুন এ আইনের মাধ্যমে ১৮৬৭ সালের প্রায় দেড়শ বছরের পুরনো ‘দ্যা পাবলিক গ্যাম্বলিং অ্যাক্ট, ১৮৬৭’ রহিতকরণ করা হয়েছে। আইনে জুয়া, অনলাইন জুয়া, দূরবর্তী জুয়া, বেটিং (বাজি বা পণ), বাজিকর, ম্যাচ ফিক্সিং, স্পট ফিক্সিং, ডিজিটাল গ্যাম্বলিং প্ল্যাটফর্ম, ডিজিটাল ওয়ালেট, ক্রিপ্টোকারেন্সি, ভুয়া সিম, ঘোস্ট সিম, ভুয়া এমএফএস অ্যাকাউন্ট, মিরর সাইট, ভিপিএনসহ মোট ২৪ ধরনের বিষয়কে সংজ্ঞায়িত করা হয়েছে।

বেলা ১১টায় শুরু বাজেট অধিবেশনে আজকের আলোচনা

বেলা ১১টায় শুরু বাজেট অধিবেশনে আজকের আলোচনা

ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় ও বাজেট অধিবেশনে আজ (মঙ্গলবার, ৩০ জুন) বেলা ১১টা থেকে শুরু হবে আলোচনা।

সংসদের অধিবেশন মঙ্গলবার সকাল ১১টা পর্যন্ত মুলতবি

সংসদের অধিবেশন মঙ্গলবার সকাল ১১টা পর্যন্ত মুলতবি

ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় ও বাজেট অধিবেশন আগামীকাল (মঙ্গলবার, ৩০ জুন), সকাল ১১টা পর্যন্ত মুলতবি ঘোষণা করা হয়েছে।

দুই বিদ্যুৎকেন্দ্র চালু হওয়ায় লোডশেডিং উল্লেখযোগ্যভাবে কমেছে: বিদ্যুৎমন্ত্রী

দুই বিদ্যুৎকেন্দ্র চালু হওয়ায় লোডশেডিং উল্লেখযোগ্যভাবে কমেছে: বিদ্যুৎমন্ত্রী

দু’টি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র পুনরায় চালু হওয়ায় দেশের বিদ্যুৎ পরিস্থিতির উল্লেখযোগ্য উন্নতি হয়েছে এবং লোডশেডিং অনেকটাই কমে এসেছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। আজ (সোমবার, ২৯ জুন) জাতীয় সংসদে ৩০০ বিধিতে দেয়া এক বিবৃতিতে তিনি এ কথা জানান।

চাকরির জন্য তরুণদের বছরের পর বছর অপেক্ষা করতে হবে না: প্রধানমন্ত্রী

চাকরির জন্য তরুণদের বছরের পর বছর অপেক্ষা করতে হবে না: প্রধানমন্ত্রী

তরুণদের চাকরির জন্য বছরের পর বছর অপেক্ষা করতে হবে না, বরং তারা নিজেরাই নিজেদের কর্মসংস্থান সৃষ্টি করবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমান।

এক টাকার দুর্নীতি বের করতে পারলে ইস্তফা দেব: সংসদে হাসনাত

এক টাকার দুর্নীতি বের করতে পারলে ইস্তফা দেব: সংসদে হাসনাত

সব বাহিনীর মাধ্যমে তদন্ত করে নিজের বিরুদ্ধে এক টাকার দুর্নীতির প্রমাণ দিতে পারলে জাতীয় সংসদ থেকে ইস্তফা দেয়ার চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক ও কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ। আজ (বৃহস্পতিবার, ২৫ জুন) বিকেলে সংসদে প্রস্তাবিত বাজেটের ওপর আলোচনাকালে সরকার দলীয় সংসদ সদস্যদের উদ্দেশ্যে এই চ্যালেঞ্জ ছুড়ে দেন তিনি।

চানাচুর বড়রাও খায়; অন্য কিছু খাওয়ার পর: এমপি আক্তারুজ্জামান

চানাচুর বড়রাও খায়; অন্য কিছু খাওয়ার পর: এমপি আক্তারুজ্জামান

বিরোধীদলগুলোর সমালোচনা করে ময়মনসিংহ-১০ আসনের সংসদ সদস্য (এমপি) মোহাম্মদ আক্তারুজ্জামান জাতীয় সংসদে বলেছেন, চানাচুর বড়রাও খায়, অন্য কিছু খাওয়ার পর। বিরোধীদলের একাধিক সংসদ সদস্য বাজেটের সমালোচনা করার জবাবে তিনি এ মন্তব্য করেন।