আজ (বৃহস্পতিবার, ৭ মে) সকালে রাজধানীর বনানীর একটি হোটেলে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা নিয়ে ইউনিসেফের গবেষণাফল প্রকাশ অনুষ্ঠানে এ কথা জানান তিনি।
শিক্ষামন্ত্রী বলেন, ‘পূর্ববর্তী সরকারগুলো যেখানে জিডিপির ১ দশমিক ৭ শতাংশের বেশি শিক্ষা খাতে বরাদ্দ দেয়নি, সেখানে বর্তমান সরকার এই বিপুল বিনিয়োগের সিদ্ধান্ত নিয়েছে।’
আরও পড়ুন:
প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন এবং শিক্ষকদের দক্ষতা বৃদ্ধিতে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে বলে জানিয়ে তিনি বলেন, ‘দেশের অভিভাবকরা তাদের সন্তানদের মানবসম্পদ হিসেবে গড়ে তুলতে সর্বোচ্চ বিনিয়োগ করছেন। তাই “গ্লোবাল ভিলেজে” প্রতিযোগিতায় টিকে থাকতে এবং একটি উন্নত ভবিষ্যৎ বাংলাদেশ গড়তে শুধু অবকাঠামো নয়, বরং শিক্ষার্থীদের প্রকৃত মেধা বিকাশে সবাইকে একযোগে কাজ করতে হবে।’

 Cadre Specialist Physician Forum forms a human chain-320x167.webp)



