লক্ষ্মীপুরে সুপারি বাগান থেকে যুবকের মরদেহ উদ্ধার

মরদেহের প্রতীকী ছবি
মরদেহের প্রতীকী ছবি | ছবি: সংগৃহীত
0

লক্ষ্মীপুরে জাকির হোসেন জুয়েল নামে এক যুবককে হত্যা করা হয়েছে। গতকাল (রোববার, ২৫ অক্টোবর) রাত ১ টার দিকে সদর উপজেলার দক্ষিণ হামছাদী ইউনিয়নের পূর্ব নন্দনপুর গ্রামের একটি সুপারি বাগান থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

অভিযোগ রয়েছে, তিনি এলাকায় ‘মাদক ব্যবসার’ সঙ্গে জড়িত। এর জেরেই এ হত্যাকাণ্ড ঘটতে পারে বলে ধারণা করছে পুলিশ।

নিহত জুয়েল পূর্ব নন্দনপুর এলাকার তোফায়েল আহমেদের ছেলে।

পুলিশ জানায়, গলায় ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে জুয়েলকে হত্যার পর বাগানে মরদেহ ফেলে রেখে যায় দুর্বৃত্তরা। স্থানীয়রা দেখতে পেয়ে পুলিশে খবর দেয়।

লক্ষ্মীপুর সদর মডেল থানার ওসি ওয়াহিদ পারভেজ বলেন, কিছুদিন আগে জুয়েল মাদক মামলায় জামিন পেয়েছিল। ঘটনায় জড়িতদের চিহ্নিতসহ তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলেও জানান তিনি।

জেআর