
প্রাথমিকে শিক্ষক নিয়োগপত্র না পাওয়া প্রার্থীদের শিক্ষামন্ত্রীর বার্তা
সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগের নিয়োগপত্র না পাওয়া প্রার্থীদের বার্তা দিলেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। ১ অক্টোবর ২০২৬-এর মধ্যে প্রার্থীরা নিয়োগপত্র পাবেন বলে জানিয়েছেন তিনি। আজ (শনিবার, ২৬ সেপ্টেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের অফিশিয়াল পেজে এক পোস্টে এসব কথা বলেন শিক্ষামন্ত্রী।

সিইসি পদত্যাগের দাবিতে রাজপথে কংগ্রেস; ২ অক্টোবর থেকে সিজেপির আন্দোলন
প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারের পদত্যাগ ও গ্রেপ্তার দাবিতে বিরোধীদল কংগ্রেসের বিক্ষোভে উত্তাল ভারত। আন্দোলনের স্ফুলিং ছড়িয়ে পড়ে রাজধানী নয়াদিল্লি থেকে উত্তর-দক্ষিণ ভারতের কমপক্ষে ১২ রাজ্যে। এদিকে আজকের মধ্যে সিইসি পদত্যাগ না করলে ২ অক্টোবর থেকে লাগাতার আন্দোলনের হুমকি ককরোচ জনতা পার্টির (সিজেপি)।

জ্বালানি নিয়ে বিকল্প ভাবনা; চীনের সহযোগিতা প্রত্যাশা শিক্ষামন্ত্রীর
মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতির কারণে জ্বালানি নিয়ে বিকল্প উপায় ভাবছে সরকার। সোলার প্যানেল ও প্রাকৃতিক উপায়ে বিদ্যুৎ উৎপাদনে চীনের সহযোগিতা নেয়ার প্রত্যাশা ব্যক্ত করেছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। প্রযুক্তিতে উৎকর্ষ সাধনে শিক্ষার্থীদের চীনে উচ্চশিক্ষার সুযোগ বর্তমান সরকার কাজে লাগাচ্ছে বলেও জানান শিক্ষামন্ত্রী।

বাজেটে শিক্ষা খাতের বরাদ্দ পর্যায়ক্রমে বাড়বে: শিক্ষামন্ত্রী
শিক্ষার্থীদের এগিয়ে নিতে বাজেটে শিক্ষা খাতে বরাদ্দ পর্যায়ক্রমে বাড়বে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। আজ (বুধবার, ২৩ সেপ্টেম্বর) ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট মিলনায়তনে মার্কেটিং বিভাগ অ্যালামনাই আয়োজিত বৃত্তি প্রদান অনুষ্ঠানে এ কথা বলেছেন।

ব্লু ইকোনমি নিয়ে বিশ্ববিদ্যালয় করার পরিকল্পনা নিয়েছে সরকার: শিক্ষামন্ত্রী
ব্লু ইকোনমি নিয়ে একটি বিশ্ববিদ্যালয় করার পরিকল্পনা নিয়েছে সরকার যেখানে বাংলাদেশ এবং চায়নার যৌথভাবে কাজ করার সুযোগ রয়েছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। আজ (সোমবার, ২১ সেপ্টেম্বর) সকালে রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেন্টার ফর চায়না স্টাডিজ, সাংহাই ইনস্টিটিউটস ফর ইন্টারন্যাশনাল স্টাডিজ এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের যৌথভাবে আয়োজিত দ্বিতীয় চায়না বাংলাদেশ প্রশাসনিক অভিজ্ঞতা বিনিময় গোলটেবিল বৈঠকে কথা বলেন তিনি।

বিগত সরকারের শিক্ষাখাতের বরাদ্দে শুভঙ্করের ফাঁকি ছিলো: শিক্ষামন্ত্রী
বিগত সরকারের শিক্ষাখাতে বরাদ্দে শুভঙ্করের ফাঁকি ছিলো বলে মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী আ.ন.ম. এহসানুল হক মিলন। আজ (বুধবার, ১৬ সেপ্টেম্বর) জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নবীনবরণ অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

ভাইস-চ্যান্সেলর অ্যাওয়ার্ড পেলেন মানিকগঞ্জের শিক্ষার্থী
জাতীয় বিশ্ববিদ্যালয়ের স্নাতকোত্তর পরীক্ষায় সারা দেশের মধ্যে সেরা ফলাফল অর্জন করে ‘ভাইস-চ্যান্সেলর অ্যাওয়ার্ড’ পেয়েছেন মানিকগঞ্জ সরকারি দেবেন্দ্র কলেজের গণিত বিভাগের সাবেক শিক্ষার্থী আনিছা আক্তার লাবনী। তিনি সিজিপিএ-৪ এর মধ্যে ৩ দশমিক ৯৭ পেয়ে তিনি এ সম্মাননার জন্য নির্বাচিত হন।

যেকোনো মূল্যে দেশের শিক্ষাব্যবস্থায় পরিবর্তন আনতে চায় সরকার: শিক্ষামন্ত্রী
যেকোনো মূল্যে দেশের শিক্ষাব্যবস্থায় পরিবর্তন আনতে চায় সরকার। প্রধানমন্ত্রী তারেক রহমান শিক্ষাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছেন বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহসানুল হক মিলন।

জনসংখ্যাকে দক্ষ জনসম্পদে রূপান্তরে শিক্ষায় কারিগরিতে জোর দিচ্ছে সরকার: শিক্ষামন্ত্রী
দেশের বিপুল সংখ্যক জনসংখ্যাই মূল সম্পদ উল্লেখ করে শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, এ জনসংখ্যাকে দক্ষ জনসম্পদে রূপান্তরিত করতে শিক্ষাব্যবস্থার আধুনিকায়ন, কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) প্রয়োগ এবং কারিগরি শিক্ষায় সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে সরকার।

শিক্ষকদের জন্য পৃথক পে-স্কেলের সুখবর দিলেন শিক্ষামন্ত্রী
বিচার বিভাগের ন্যায় দেশের শিক্ষকদের জন্যও ভবিষ্যতে স্বতন্ত্র বা পৃথক পে-স্কেল (Separate Pay Scale for Teachers Bangladesh) চালুর পরিকল্পনার কথা জানিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

হৃদরোগে আক্রান্ত হয়ে ঝাড়খণ্ডের শিক্ষামন্ত্রীর মৃত্যু
হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন ভারতের ঝাড়খণ্ডের উচ্চ ও কারিগরি শিক্ষামন্ত্রী এবং ঝাড়খণ্ড মুক্তি মোর্চার (জেএমএম) জ্যেষ্ঠ নেতা সুদিভ্য কুমার সোনু। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৬ বছর। আজ (রোববার, ৬ সেপ্টেম্বর) ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

শিক্ষার্থীরা যা লিখেছে সে অনুযায়ী এসএসসির ফল হয়েছে: শিক্ষামন্ত্রী
পরীক্ষায় শিক্ষার্থীরা যা লিখেছে, সে মোতাবেক এসএসসির ফল হয়েছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেন, ‘এসএসসি পরীক্ষায় এবার ফল বাড়িয়ে ভালো দেখানো হয়নি।’