
শিক্ষাখাতের বাজেট সংকোচনের প্রতিবাদে উত্তাল ফ্রান্স
ফ্রান্সের শিক্ষা ব্যবস্থার নানা সংকট নিয়ে ক্ষোভে ফুঁসছে দেশটির শিক্ষার্থীরা। তাদের সঙ্গে যোগ দিয়েছে বড় বড় শ্রমিক ইউনিয়নগুলোও। এছাড়া দেশব্যাপী কর্মবিরতির ডাক দিয়েছেন আয়োজকরা। শিক্ষাখাতের বাজেট সংকোচনের প্রতিবাদে দেশজুড়ে আরও বড় সহিংস বিক্ষোভের আশঙ্কা দেখা দিয়েছে। এরই মধ্যে শিক্ষার্থীদের দাবি পূরণের ঘোষণা দিয়েছেন ফ্রান্সের প্রধানমন্ত্রী সেবাস্টিয়ান লেকোর্নু। তবুও প্যারিসের শহরতলি থেকে শুরু হওয়া এ আন্দোলন বর্তমানে ফরাসি সরকারের জন্য সবচেয়ে বড় সংকটে রূপ নিয়েছে।

সাংবাদিককে মারধর: রাবির হল প্রাধ্যক্ষ প্রত্যাহার, ৭২ ঘণ্টায় তদন্ত প্রতিবেদন
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) সাংবাদিককে মারধরের ঘটনায় শহীদ জিয়াউর রহমান হলের প্রাধ্যক্ষকে প্রত্যাহার করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। একই সঙ্গে ঘটনা তদন্তে গঠিত পাঁচ সদস্যের কমিটিকে ৭২ ঘণ্টার মধ্যে প্রতিবেদন দিতে নির্দেশ দেয়া হয়েছে।

পঞ্চগড়ে স্কুল ফিডিংয়ের দুধ পান করে অসুস্থ ১৭ শিক্ষার্থী হাসপাতালে
পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলার টেপ্রিগঞ্জ ইউনিয়নের কাজীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে স্কুল ফিডিং কর্মসূচির দুধ পান করে ১৭ জন শিক্ষার্থী অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের দেবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে চিকিৎসা দেয়া হচ্ছে।

ফ্রান্সজুড়ে তীব্র হচ্ছে শিক্ষার্থীদের বিক্ষোভ–সংঘর্ষ
ফ্রান্সে উচ্চ মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের বিক্ষোভ তীব্র রূপ ধারণ করেছে। দেশজুড়ে ছড়িয়ে পড়া বিক্ষোভ দমনে এ পর্যন্ত পাঁচ হাজারের বেশি শিক্ষার্থীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

ভারতে নিষিদ্ধ হচ্ছে স্কুলের কাছাকাছি জাঙ্ক ফুডের দোকানগুলো, সরকারের সিদ্ধান্ত
স্কুলের ৫০ মিটারের মধ্যে চিনিযুক্ত সফট ড্রিঙ্কস, চিপস থেকে শুরু করে সিঙ্গারা ও চর্বিযুক্ত পিৎজা বা বার্গার বিক্রি নিষিদ্ধ করতে যাচ্ছে ভারত। শিশুদের মধ্যে ক্রমবর্ধমান স্থূলতার হার বাড়ায় এবং ছোটবেলা থেকেই স্বাস্থ্যকর অভ্যাস গড়ে তোলার লক্ষ্যে কমানো হচ্ছে জাঙ্ক ফুডের ব্যবহার। এ বিষয়ে ৭ অক্টোবর পর্যন্ত জনসাধারণের মতামত নেয়া হবে। সরকারের এমন কঠোর পদক্ষেপকে স্বাগত জানিয়েছেন অভিভাবকরা। তবে বিক্রি কমার আশঙ্কায় উদ্বিগ্ন দোকানদাররা।

ফ্রান্সে তীব্র হচ্ছে শিক্ষার্থীদের বিক্ষোভ, গ্রেপ্তার ৫ হাজারের বেশি
ফ্রান্সে উচ্চ মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের বিক্ষোভ তীব্রতা বাড়ছে। দেশজুড়ে ছড়িয়ে পড়া বিক্ষোভ দমনে এ পর্যন্ত পাঁচ হাজারের বেশি শিক্ষার্থীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মুন্সিগঞ্জে সহপাঠীর ঝগড়া: শ্রেণিকক্ষে ঢুকে শিক্ষার্থীকে আছাড়, আটক অভিভাবক
মুন্সিগঞ্জের সিরাজদিখানে বিদ্যালয়ের শ্রেণিকক্ষে ঢুকে ষষ্ঠ শ্রেণির এক স্কুল শিক্ষার্থীকে মারধর ও একাধিকবার আছাড় দেয়ার অভিযোগে আরেক শিক্ষার্থীর অভিভাবককে আটক করেছে পুলিশ।

ইবিতে মীমাংসার পরই ফের সংঘর্ষ, আহত ১
ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) বাসে কথা কাটাকাটিকে কেন্দ্র করে আইসিটি ও বাংলা বিভাগের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনায় সকালে মীমাংসার পর ফের হামলা ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর, শিক্ষক ও শিক্ষার্থীসহ অন্তত ৭ জন আহত হয়েছেন।

বিক্ষোভ আর ধর্মঘটে উত্তাল ফ্রান্স
জাতীয় বাজেট পেশের আগে বিক্ষোভে উত্তাল ফ্রান্স। ছাত্র আন্দোলন আর সরকারি কর্মীদের ধর্মঘটে জর্জরিত পুরো দেশ। তিন লাখ মানুষ যোগ দেয় বিক্ষোভে। শহরে শহরে স্কুলের প্রবেশপথে অবরোধ, ভাঙচুর, অগ্নিসংযোগের ঘটনায় আটক কমপক্ষে ৪৪০ শিক্ষার্থী, যাদের বেশিরভাগই শিশু। সংঘাতে আহত অন্তত ৪৮ পুলিশ সদস্য। ২০২৭ সালে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের মূল বেতন জমা রেখে দুইশো কোটি ইউরো সাশ্রয়ের পরিকল্পনায় দেশজুড়ে ক্ষোভের মুখে ম্যাক্রোঁ সরকার।

নারায়ণগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে দগ্ধ ২ শিক্ষার্থীর মৃত্যু
নারায়ণগঞ্জের ফতুল্লার দেওয়ানবাড়ি-হাজীপাড়া এলাকার একটি মহিলা মাদ্রাসায় বৈদ্যুতিক ফ্ল্যাশ বার্নের ঘটনায় চিকিৎসাধীন দুই শিশুর মৃত্যু হয়েছে। গুরুতর দগ্ধ অবস্থায় আরও এক কিশোরী রাজধানীর জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আইসিইউতে চিকিৎসাধীন রয়েছে।

শিক্ষার্থী আন্দোলনে সার্বিয়ার প্রেসিডেন্ট ভুচিচের পদত্যাগ
সার্বিয়ার প্রেসিডেন্ট আলেক্সান্ডার ভুচিচ পদত্যাগ করেছেন। প্রায় দুই বছর ধরে চলা শিক্ষার্থীদের নেতৃত্বাধীন দুর্নীতিবিরোধী আন্দোলন এবং আগাম নির্বাচনের দাবির মধ্যেই গতকাল (রোববার, ২৭ সেপ্টেম্বর) পদত্যাগের ঘোষণা দেন তিনি। পদত্যাগের পর আসন্ন সংসদ নির্বাচনে প্রধানমন্ত্রী পদে লড়ার পথও তার জন্য উন্মুক্ত হলো।

ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বাড়াতে ময়মনসিংহে সাইকেল র্যালি
ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বাড়াতে ময়মনসিংহে সাইকেল র্যালি করেছে সিটি করপোরেশন। আজ (শনিবার, ২৬ সেপ্টেম্বর) সকালে নগরীর শিল্পাচার্য জয়নুল আবেদিন সংগ্রহশালার সামনে থেকে বের হওয়া এ র্যালিতে অংশ নেন বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ৬ শতাধিক শিক্ষার্থীসহ নানা শ্রেণি-পেশার মানুষ।