ইরানে আমেরিকা-ইসরাইলের চলমান হামলা ও মধ্যপ্রাচ্য যুদ্ধ পরিস্থিতিতে বিশ্ব বাজারে জ্বালানি সংকট দেখা দিয়েছে। যার প্রভাব পড়েছে বাংলাদেশেও। যদিও সরকার বলছে, বিকল্প উপায়ে জ্বালানি আমদানি করবে সরকার।
জ্বালানির সংকট হতে পারে এমন শঙ্কায় আজ ভোর থেকে রাজধানীর জ্বালানির পাম্পের সামনে ভিড় করছেন গাড়ি ও মোটরসাইকেল চালকরা। পরীবাগের মেঘনা মডেল পাম্পে দেখা গেছে লম্বা সারি। যা শাহবাগের মোড় পর্যন্ত পৌঁছে যায়। অনেকেই দেড় ঘণ্টা, দুই ঘণ্টা অপেক্ষা করে তেল নিতে পেরেছেন।
কি কারণে হঠাৎ ভিড়, জানতে চাইতে জ্বালানি ক্রেতারা বলছেন, অকটেন, ডিজেলের সংকট হতে পারে এই আতংকে তারা অতিরিক্ত তেল কিনছেন।
আরও পড়ুন:
অনেক পাম্পে অটোরিকশায় গ্যাসের জন্য অনেক সময় অপেক্ষা করতে হচ্ছে। সিএনজির চাপ রয়েছে।
তেজগাঁও এলেনবাড়ির পাশে ট্রাস্ট ফিলিং স্টেশনে রয়েছে যানবাহনের ভিড়। প্রধানমন্ত্রীর কার্যালয়ের সড়ক থেকে শুরু করে পাম্প পর্যন্ত লম্বা সারি, জ্বালানির জন্য অপেক্ষা। জুমার নামাজের কারণে দেড় ঘণ্টা বন্ধ ছিলো পাম্প।
তবে জ্বালানি ব্যবসায়ীরা বলছেন, জ্বালানির কোনো সংকট নেই। পাম্পে পর্যাপ্ত মজুত রয়েছে।
রাজধানীর প্রায় সবকটি পাম্পেই জ্বালানি নিতে উপচে পড়া ভিড় দেখা গেছে।




 weapon at Eglin Air Force Base, Florida-320x167.webp)
