
বরিশালের চৌমাথায় রাস্তা দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান
বরিশাল নগরীর চৌমাথা এলাকায় অবৈধভাবে রাস্তার উপর বসা ক্ষুদ্র ব্যবসায়ীদের উচ্ছেদ চালিয়েছে সিটি করপোরেশন। আজ (রোববার, ১১ অক্টোবর) দুপুর পৌনে ১২ টায় চৌমাথা বাজারের সামনে থেকে উচ্ছেদ অভিযান শুরু করা হয়।

সরকারি নির্দেশনা উপেক্ষা করে বেশি দামে বিক্রি হচ্ছে এলপিজি সিলিন্ডার!
এলপিজি গ্যাসের সরকার নির্ধারিত দর কেবল কাগজেই রয়ে গেছে। কেননা সরকার নির্ধারিত দামের বাইরে আলাদা মূল্য তালিকা দিয়েছে এলপিজি সিলিন্ডার ব্যবসায়ী সমিতি। ভোক্তা পর্যায়ে অভিযোগ, সরকার নির্ধারিত এ দাম মানছেন না ব্যবসায়ীরা, বিক্রি করছেন অতিরিক্ত দামে। ডিলাররা সরবরাহ ঘাটতির কথা বললেও, খুচরায় বেশি দাম দিলেই মিলছে পর্যাপ্ত সিলিন্ডার— এমন অভিযোগও তুলেছেন ভোক্তারা।

শর্তের জটিলতায় আটকে ২০ হাজার কোটি টাকার প্রণোদনা
বন্ধ ও আংশিক বন্ধ শিল্প-কারখানা পুনরায় চালু এবং কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে বাংলাদেশ ব্যাংকের ২০ হাজার কোটি টাকার পুনঃঅর্থায়ন তহবিল গঠন হলেও, এর অর্থ বিতরণে গতি নেই। ব্যাংকঋণের নানা শর্ত ও জটিলতায় কয়েক মাসেও প্রত্যাশিত হারে ঋণ পাচ্ছেন না উদ্যোক্তারা। ব্যবসায়ীদের দাবি, শর্ত কিছুটা শিথিল করার পাশাপাশি ব্যাংকগুলোর সহযোগিতা নিশ্চিত করা গেলে বন্ধ ও আংশিক বন্ধ কারখানাগুলো আবারও উৎপাদনে ফিরতে পারে।

সরকারের কাছে নিরবচ্ছিন্ন গ্যাস-বিদ্যুৎসহ রেস্তোরাঁ ব্যবসায়ীদের ৯ দাবি
নিরবচ্ছিন্ন গ্যাস-বিদ্যুৎ পাওয়া এবং রাজনৈতিক দলের ট্যাগের আড়ালে হুমকি ও চাঁদাবাজির অভিযোগ এনেছেন রেস্তোরাঁ ব্যবসায়ীরা। এসব সমস্যা সমাধানে সরকারের কাছে ৯ দফা দাবি তুলে ধরেছেন তারা।

‘দেশে প্রায় ৪০ লাখ ব্যবসাপ্রতিষ্ঠানে চালু হয়েছে বাংলা কিউআর’
দেশে প্রায় ৪০ লাখ ব্যবসাপ্রতিষ্ঠানে বাংলা কিউআর চালু হয়েছে বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান। তিনি জানান, এসব প্রতিষ্ঠানে প্রতিদিন গড়ে প্রায় ১৪৩ কোটি ৫৪ লাখ টাকা লেনদেন হচ্ছে। গত ৯০ দিনে বাংলা কিউআরে লেনদেনের সংখ্যা বেড়েছে সাড়ে ৩ গুণ, আর টাকার অঙ্কে বেড়েছে প্রায় ৫ গুণ।

কলকাতায় ৯ শতাধিক হোটেল বন্ধ; পূজার আগে ব্যবসায়ীদের ‘মাথায় হাত’
কলকাতার নিউমার্কেট এলাকায় আবাসিক হোটেলে অগ্নিকাণ্ডে ৭ বাংলাদেশিসহ ৯ জনের মৃত্যুর পর রাজ্য সরকারের একের পর এক পদক্ষেপে বিপাকে পড়েছেন হোটেল ব্যবসায়ীরা। অগ্নি সুরক্ষাবিধি ও বিভিন্ন অনিয়মের অভিযোগে কলকাতা পৌরসভার অধীনে বন্ধ হয়ে গেছে ৯ শতাধিক আবাসিক হোটেল ও গেস্টহাউস।

রাজধানীর একটি বাসায় মাটি খুঁড়ে মিললো নিখোঁজ ব্যবসায়ীর মরদেহ
রাজধানীর লালবাগে একটি পাঁচতলা ভবনের নিচতলার রুমের পাশের বারান্দায় মাটি খুঁড়ে শেখ ওয়াসিম রনি নামে এক ব্যবসায়ীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তিন লাখ টাকা সুদে নেয়াকে কেন্দ্র করে বিরোধের জেরে তাকে হত্যা করে মাটির নিচে চাপা দেয়া হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। এ ঘটনায় মো. মাসুম চৌধুরী নামে একজনকে আটক করেছে লালবাগ থানা পুলিশ।

নওগাঁয় কৃত্রিম সংকট দেখিয়ে বেশি দামে সার বিক্রির অভিযোগ, বিপাকে কৃষকরা
নওগাঁয় সারের কৃত্রিম সংকট দেখিয়ে বাড়তি দাম নিচ্ছেন ব্যবসায়ীরা। ৫০ কেজির ডিএপি ও ইউরিয়া সার সরকার নির্ধারিত দামের চেয়ে অন্তত ৪০০ থেকে ৫০০ টাকা বেশি নেয়ার অভিযোগ উঠেছে। যদিও কৃষি বিভাগ বলছে, সারের কোনো সংকট নেই।

বিদেশি বিনিয়োগ আনতে প্রবাসীদের প্রতি রাষ্ট্রপতির আহ্বান
বিদেশে বসবাসরত বাংলাদেশি ব্যবসায়ীদের দেশে বিনিয়োগ করার ও বিদেশি বিনিয়োগ নিয়ে আসার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

জ্বালানি সংকটে বেহাল শিল্প খাত; দীর্ঘমেয়াদি পরিকল্পনাই কি সমাধান?
জ্বালানি সংকট ও শিল্প খাতের স্থবিরতা কাটবে কবে?—এমন প্রশ্নে সংসদে প্রধানমন্ত্রীর দীর্ঘমেয়াদি পরিকল্পনার আশ্বাস মিলেছে। বিশেষজ্ঞরা বলছেন, বাস্তবায়ন প্রক্রিয়া চ্যালেঞ্জিং, তাই খাতকে গুরুত্ব দিয়ে পরিকল্পনা বাস্তবায়ন করতে হবে। গ্যাস কূপ খননসহ প্রয়োজনে কয়লাভিত্তিক বিদ্যুৎ উৎপাদনেও অগ্রাধিকার দেয়ার তাগিদ অনেকের। সেইসঙ্গে জ্বালানি ব্যবস্থাপনায় জবাবদিহিতা নিশ্চিত ও প্রাতিষ্ঠানিক সংস্কারে সুদৃষ্টি চান খাত সংশ্লিষ্টরা।

ব্যবসায়ী-পর্যটকদের ভিসা বন্ড সহজ করতে যুক্তরাষ্ট্রকে রাষ্ট্রপতির আহ্বান
বাংলাদেশের ব্যবসায়ী ও প্রকৃত পর্যটকদের যুক্তরাষ্ট্র ভ্রমণের ক্ষেত্রে চালু থাকা ‘ভিসা বন্ড’ ব্যবস্থা পর্যালোচনা করে সহজ করার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ (বুধবার, ২ সেপ্টেম্বর) সকালে বঙ্গভবনে মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে রাষ্ট্রপতি এ আহ্বান জানান।

পে-স্কেল বাড়ানোর অজুহাতে নিত্যপণ্যের দাম না বাড়ানোর আহ্বান এফবিসিসিআইয়ের
পে-স্কেল বাড়ানোর অজুহাতে নিত্যপণ্যের দাম যাতে করে না বাড়ানো হয় সেজন্য ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানিয়েছে ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এফবিসিসিআই)।