আজ (বুধবার, ৪ মার্চ) সকালে সচিবালয়ে দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুরের সঙ্গে বৈঠক শেষে তিনি একথা জানান।
মন্ত্রী বলেন, ‘সংকট তৈরি হলেও তা অসহনীয় পর্যায়ে যাবে না। এখনই লোডশেডিংয়ের পরিকল্পনা নেই এবং সরকার যেকোনো মূল্যে ইফতার, সেহরি ও তারাবির সময়ে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করবে।’
আরও পড়ুন:
ঈদের ছুটিতে বিদ্যুতের চাহিদা কমবে বলেও আশা প্রকাশ করেন তিনি। জ্বালানি সাশ্রয়ে রেশনিংয়ের উদ্যোগ নেয়া হচ্ছে এবং সবাইকে সাশ্রয়ী হওয়ার আহ্বান জানানো তিনি।
তিনি বলেন, ‘শপিংমলে অপ্রয়োজনীয় আলোকসজ্জা বন্ধে নির্দেশনা আসতে পারে। ডিজেল পাচার ঠেকাতে সীমান্তে নজরদারি বাড়ানো হয়েছে এবং বিজিবিকে প্রয়োজনীয় নির্দেশনা দেয়া হয়েছে।’
স্পট মার্কেট থেকে জ্বালানি সংগ্রহের চেষ্টা চলছে জানিয়ে মন্ত্রী বলেন, ‘বর্তমান সংকট মোকাবিলায় যুক্তরাষ্ট্রের সহযোগিতাও চেয়েছে বাংলাদেশ।’





