দুদক চেয়ারম্যান ও দুই কমিশনারের পদত্যাগপত্র গ্রহণ করেছে সরকার

বাম থেকে দুদক চেয়ারম্যান ড. মোহাম্মদ আবদুল মোমেন, কমিশনার মিঞা মুহাম্মদ আলি আকবার আজিজী ও ব্রিগেডিয়ার জেনারেল (অব.) হাফিজ আহসান ফরিদ
বাম থেকে দুদক চেয়ারম্যান ড. মোহাম্মদ আবদুল মোমেন, কমিশনার মিঞা মুহাম্মদ আলি আকবার আজিজী ও ব্রিগেডিয়ার জেনারেল (অব.) হাফিজ আহসান ফরিদ | ছবি: এখন টিভি
0

দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান মোহাম্মদ আবদুল মোমেন এবং দুই কমিশনার মিঞা মুহাম্মদ আলি আকবার আজিজী ও অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল হাফিজ আহসান ফরিদের পদত্যাগপত্র গ্রহণ করেছে সরকার।

গতকাল (মঙ্গলবার, ৩ মার্চ) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ বিষয়ে গেজেট জারি করে বলা হয়, দুর্নীতি দমন কমিশন আইন অনুযায়ী তাদের পদত্যাগপত্র রাষ্ট্রপতি গ্রহণ করেছেন এবং তাদের জন্য এক মাসের ছুটিকালীন বেতন মঞ্জুর করা হয়েছে।

আরও পড়ুন:

মঙ্গলবার বিকালে মন্ত্রিপরিষদ বিভাগে পদত্যাগপত্র জমা দেয়ার পর সেগুনবাগিচায় দুদকের প্রধান কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন মোহাম্মদ আবদুল মোমেন।

তিনি বলেন, ‘আমরা তিনজন আনুষ্ঠানিকভাবে পদত্যাগ করেছি। পদত্যাগপত্র মন্ত্রিপরিষদ সচিবের কাছে পাঠানো হয়েছে।’

মুহাম্মদ ইউনূস নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার ২০২৪ সালের ডিসেম্বরে বর্তমান কমিশনকে নিয়োগ দেয়। দায়িত্ব নেয়ার প্রায় ১৫ মাস পর তারা একযোগে পদত্যাগ করলেন।

এএইচ