সরকার দায়িত্ব গ্রহণের ১৩ দিনে আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

কথা বলছেন স্বরাষ্ট্রমন্ত্রী
কথা বলছেন স্বরাষ্ট্রমন্ত্রী | ছবি: সংগৃহীত
0

বর্তমান সরকারের দায়িত্ব গ্রহণের পর ১৩ দিনে আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। আজ (রোববার, ১ মার্চ) দুপুর ২টার দিকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন তিনি।

দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘বাংলাদেশ যত চাঁদাবাজ ও সন্ত্রাসী আছে তাদের চিহ্নিত করা হয়েছে। তাদের বিরুদ্ধে দ্রুতই ব্যবস্থা নেয়া হবে। আইনশৃঙ্খলা পরিস্থিতি আগের চেয়ে ভালো, আরও উন্নতি চেষ্টা করা হচ্ছে।’

তিনি বলেন, ‘সীমান্ত নিরাপত্তা, ব্যবসা বাণিজ্যসহ নানা দ্বিপাক্ষিক বিষয় নিয়ে বাংলাদেশ নিযুক্ত হাইকমিশনারের সঙ্গে আলোচনা হয়েছে। সীমান্তে যাতে আর কোনো বাংলাদেশি নাগরিক হত্যা করা না হয় সে বিষয় তাদেরকে বলা হয়েছে।’

আরও পড়ুন:

সালাহউদ্দিন আহমদ বলেন, ‘সশস্ত্র বাহিনী কবে ব্যারাকে ফিরে যাবে সে ব্যাপারে সরকারের উচ্চ পর্যায়ে সিদ্ধান্ত নেয়া হবে। আইনশৃঙ্খলা পরিস্থিতি বিবেচনায় রেখেই এ সিদ্ধান্ত নেবে সরকার।’

চট্টগ্রামে ব্যবসায়ের বাসায় গুলি বর্ষণের ঘটনায় স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘শীর্ষ সন্ত্রাসীদের আইনের আওতায় আনতে দ্রুত ব্যবস্থা নেয়া হচ্ছে।’

লাইসেন্সকৃত যেসব অস্ত্র এখনও জমা হয়নি সে ব্যাপারে একটি আইনি নির্দেশনা জারি করা হয়েছে জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘রাজনৈতিক বিবেচনায় কোনো লাইসেন্স দেয়া হয়েছিল কি না তা নিশ্চিত করতে একটি কমিটি করে দেয়া হয়েছে।’

এফএস