আজ (মঙ্গলবার, ২০ অক্টোবর) নিদানিয়া এয়ার ডিফেন্স ফায়ারিং রেঞ্জে এ পরিদর্শন করেন সেনাপ্রধান।
এসময় তিনি এয়ার ডিফেন্স সক্ষমতা আরও সুসংহত করার লক্ষ্যে পেশাগত দক্ষতার ধারাবাহিক উন্নয়ন এবং যেকোনো পরিস্থিতি মোকাবিলায় সর্বোচ্চ সামরিক প্রস্তুতি নিশ্চিত করার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন।
আরও পড়ুন:
পরিদর্শনকালে সেনাবাহিনীর মাস্টার জেনারেল অব দি অর্ডন্যান্স; জেনারেল অফিসার কমান্ডিং, ১০ পদাতিক ডিভিশন ও এরিয়া কমান্ডার, কক্সবাজার এরিয়া; সেনাসদর এবং সংশ্লিষ্ট এরিয়ার ঊর্ধ্বতন কর্মকর্তারাসহ বিভিন্ন পর্যায়ের সেনাসদস্যরা উপস্থিত ছিলেন।





