সাংবাদিক
বিগত সময়ে সাংবাদিকতার নামে ‘উগ্র দালালি’ দেখেছি: ডেপুটি স্পিকার

বিগত সময়ে সাংবাদিকতার নামে ‘উগ্র দালালি’ দেখেছি: ডেপুটি স্পিকার

বিগত দিনে সাংবাদিকতার নামে ‘উগ্র দালালি’ দেখেছে এ দেশের মানুষ— এমনটি উল্লেখ করে বাংলাদেশ জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল বলেছেন, অনেক সাংবাদিককেই প্রলুব্ধ করা হয়েছে। অনেক কিছু করার জন্য তাদের ইন্সটিগেটও করা হয়েছে।

ট্রাম্প প্রশাসনের নতুন ভিসা নীতি, কমছে শিক্ষার্থী ও সাংবাদিকদের ভিসার মেয়াদ

ট্রাম্প প্রশাসনের নতুন ভিসা নীতি, কমছে শিক্ষার্থী ও সাংবাদিকদের ভিসার মেয়াদ

ভিনদেশিদের জন্য ক্রমেই কঠোর হয়ে উঠছে যুক্তরাষ্ট্র। বিশেষ করে বিদেশি শিক্ষার্থী, সাংস্কৃতিক কর্মী ও সাংবাদিকদের ভিসা নীতিতে আরও কঠোরতা আরোপের পরিকল্পনায় চূড়ান্ত অনুমোদন দিয়েছে মার্কিন হোমল্যান্ড সিকিউরিটি ডিপার্টমেন্ট। ট্রাম্পের প্রশাসন ঘোষিত নতুন এ ভিসা নীতির আওতায়, শিক্ষার্থী ও বিনিময় ভিসার মেয়াদ সর্বোচ্চ চার বছর। আর সাংবাদিকদের ভিসা যা আগে কয়েক বছর স্থায়ী থাকতো, তা এখন গিয়ে দাঁড়াবে ২৪০ দিনে।

নবম ওয়েজ বোর্ড বাস্তবায়ন ছাড়া সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা সম্ভব নয়’

নবম ওয়েজ বোর্ড বাস্তবায়ন ছাড়া সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা সম্ভব নয়’

নবম ওয়েজ বোর্ড বাস্তবায়ন ছাড়া সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা, সম্মানজনক বেতন-ভাতা ও চাকরির স্থায়িত্ব নিশ্চিত করা সম্ভব নয় বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন। একইসঙ্গে গণমাধ্যম উদ্যোক্তাদের বিনিয়োগের নিরাপত্তা নিশ্চিত করতে রাষ্ট্রের প্রয়োজনীয় নীতিগত সহায়তার ওপর গুরুত্ব দিয়েছেন তিনি।

সিটি গ্রুপ ক্ষতিগ্রস্ত হলে বাংলাদেশ ব্যাংকেও প্রভাব পড়বে: মুখপাত্র

সিটি গ্রুপ ক্ষতিগ্রস্ত হলে বাংলাদেশ ব্যাংকেও প্রভাব পড়বে: মুখপাত্র

দেশের অন্যতম শীর্ষস্থানীয় শিল্পগোষ্ঠী সিটি গ্রুপ ক্ষতিগ্রস্ত হলে তার নেতিবাচক প্রভাব বাংলাদেশ ব্যাংকেও পড়বে বলে জানিয়েছেন কেন্দ্রীয় ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান। তিনি স্পষ্ট করেছেন, কেন্দ্রীয় ব্যাংক চায় না দেশের এই অন্যতম বৃহৎ শিল্পগোষ্ঠী কোনোভাবে ক্ষতিগ্রস্ত হোক।

ধানমন্ডিতে জামায়াতের মিছিল শেষে ‘দোসর’ আখ্যা দিয়ে সাংবাদিককে মারধর

ধানমন্ডিতে জামায়াতের মিছিল শেষে ‘দোসর’ আখ্যা দিয়ে সাংবাদিককে মারধর

রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বরে ‘আওয়ামী লীগের দোসর’ আখ্যা দিয়ে এক সাংবাদিককে মারধরের অভিযোগ উঠেছে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কর্মীদের বিরুদ্ধে। হামলায় আহত ওই সাংবাদিকের নাম মাহফুজুর রহমান শিশির। তিনি দৈনিক সকালের রিপোর্টার।

যুদ্ধবিরতি চলাকালেও গাজায় থামছে না হত্যাযজ্ঞ; প্রাণ গেলো আরও ৬ জনের

যুদ্ধবিরতি চলাকালেও গাজায় থামছে না হত্যাযজ্ঞ; প্রাণ গেলো আরও ৬ জনের

গাজায় ইসরাইলি বাহিনীর হামলায় আল-জাজিরার একজন ক্যামেরাম্যান ও অন্তত একটি শিশুসহ ছয়জন নিহত হয়েছে। স্থানীয় স্বাস্থ্য কর্মকর্তা ও উদ্ধারকর্মীরা এ তথ্য নিশ্চিত করেছেন। গতকাল (শনিবার, ২০ জুন) মধ্য গাজার একটি বাড়িতে চালানো হামলায় নিহত হন আল-জাজিরার প্রতিনিধি আহমেদ ওয়িশাহ। এই হত্যাকাণ্ডকে ‘জঘন্য অপরাধ’ আখ্যা দিয়ে এর তীব্র নিন্দা জানিয়েছে সংবাদমাধ্যমটি। বিবিসির প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

পেন্টাগনের প্রেস অফিসে সাংবাদিকদের প্রবেশ নিষিদ্ধ করলো যুক্তরাষ্ট্র

পেন্টাগনের প্রেস অফিসে সাংবাদিকদের প্রবেশ নিষিদ্ধ করলো যুক্তরাষ্ট্র

যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা বিভাগ (পেন্টাগন) তাদের প্রেস অফিসে সাংবাদিকদের প্রবেশ নিষিদ্ধ করেছে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হোয়াইট হাউসে ফেরার পর থেকে সামরিক বাহিনীতে সংবাদমাধ্যমের প্রবেশাধিকার সীমিত করার যে ধারা শুরু হয়েছে, এটি তারই সর্বশেষ পদক্ষেপ। আল জাজিরার প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

বিগত সরকারের আমলে অনেক সাংবাদিক নিহত হয়েছে: মির্জা ফখরুল

বিগত সরকারের আমলে অনেক সাংবাদিক নিহত হয়েছে: মির্জা ফখরুল

সঠিক সংবাদিকতা করতে গিয়ে বিগত সরকারের আমলে অনেক সাংবাদিক নিহত হয়েছে, প্রতিটি স্থানেই সাংবাদিকরা নির্যাতিত হয়েছে বলে জানিয়েছেন স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সময় সাংবাদিকদের অধিকার রক্ষা ও গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে সাংবাদিকদের ঐক্যবদ্ধ থাকার আহ্বানও জানিয়েছেন মন্ত্রী।

সাম্য ও বৈষম্যহীন বাংলাদেশ গড়ার আহ্বান মির্জা ফখরুলের

সাম্য ও বৈষম্যহীন বাংলাদেশ গড়ার আহ্বান মির্জা ফখরুলের

সাম্য ও বৈষম্যহীন বাংলাদেশ গড়ার আহ্বান জানিয়েছেন স্থানীয় সরকারমন্ত্রী ও বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ (বৃহস্পতিবার, ২৮ মে) ঠাকুরগাঁও কেন্দ্রীয় ঈদগাহে পবিত্র ঈদুল আজহার নামাজ আদায় শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

শিশু ধর্ষণ-হত্যা-যৌন সহিংসতার প্রতিবাদে শাহবাগে প্রতিবাদ সমাবেশ

শিশু ধর্ষণ-হত্যা-যৌন সহিংসতার প্রতিবাদে শাহবাগে প্রতিবাদ সমাবেশ

শিশু হত্যা, ধর্ষণ ও যৌন সহিংসতার প্রতিবাদে ‘জাস্টিস ফর রামিসা’ ব্যানারে রাজধানীর শাহবাগ প্রজন্ম চত্বরে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ (বৃহস্পতিবার, ২১ মে) বিকেলে অনুষ্ঠিত এ সমাবেশে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, পেশাজীবী, সাংবাদিক, প্রকৌশলী, সাংস্কৃতিক ব্যক্তিত্ব এবং সাবেক ছাত্রনেতারা অংশ নেন।

মেলোনিকে মোদির চকলেট উপহার; বিভ্রান্তিতে বাড়লো অন্য কোম্পানির শেয়ারের দাম

মেলোনিকে মোদির চকলেট উপহার; বিভ্রান্তিতে বাড়লো অন্য কোম্পানির শেয়ারের দাম

রোম সফরে জর্জিয়া মেলোনি-নরেন্দ্র মোদির মেলোডি মোমেন্ট এবং চকলেট উপহার দেয়ার ভিডিও ভাইরালের জেরে ভুলবশত পার্লে ইন্ডাস্ট্রিজ কোম্পানির শেয়ারের দাম বেড়েছে ৫ শতাংশ। আরেকদিকে, মোদির নরওয়ে সফরে দেশটির এক সাংবাদিকের প্রশ্ন উপেক্ষার ঘটনা ভারতজুড়ে তীব্র বিতর্কের জন্ম দেয়।

নরেন্দ্র মোদিকে প্রশ্ন করে বিপাকে নরওয়েজীয় সাংবাদিক; নেট দুনিয়ায় ট্রোলিং

নরেন্দ্র মোদিকে প্রশ্ন করে বিপাকে নরওয়েজীয় সাংবাদিক; নেট দুনিয়ায় ট্রোলিং

নরওয়ে সফরে থাকা ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে প্রশ্ন করে নিজ দেশে ও সামাজিক যোগাযোগমাধ্যমে বিতর্কের মুখে পড়েছেন এক নরওয়েজীয় সাংবাদিক হেল লিং। চলতি সপ্তাহে দুই দিনের ওসলো সফরের সময় প্রধানমন্ত্রী মোদি ও নরওয়ের প্রধানমন্ত্রী জোনাস গার স্টোরের এক যৌথ সংবাদ সম্মেলনের পর হেল লিং নামের ওই সাংবাদিক মোদিকে লক্ষ্য করে প্রশ্ন করেন, তিনি কেন সাংবাদিকদের প্রশ্নের জবাব দেন না। তবে মোদির কাছ থেকে কোনো উত্তর পাওয়া যায়নি।