
রাষ্ট্রপতির সঙ্গে বিদায়ী নৌপ্রধানের সাক্ষাৎ
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করেছেন নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান।

প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে নেদারল্যান্ডসের রাষ্ট্রদূতের সাক্ষাৎ
প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব:) ড. এ কে এম শামছুল ইসলাম সঙ্গে সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত নেদারল্যান্ডসের রাষ্ট্রদূত জোরিস ভ্যান বোমেল। আজ (বৃহস্পতিবার, ৯ জুলাই) দুপুরে ঢাকা সেনানিবাসে অবস্থিত সশস্ত্র বাহিনী বিভাগের প্রতিরক্ষা উপদেষ্টার কার্যালয়ে অনুষ্ঠিত হয়।

সশস্ত্র বাহিনীকে চতুর্মাত্রিক হিসেবে গড়ে তুলতে সরকার অঙ্গীকারবদ্ধ: রাষ্ট্রপতি
সরকার সশস্ত্র বাহিনীকে আধুনিক চতুর্মাত্রিক বাহিনী হিসেবে গড়ে তুলতে অঙ্গীকারবদ্ধ বলে জানিয়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। আজ (রোববার, ৫ জুলাই) সকালে ঢাকা সেনানিবাসে প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্টের ৫১তম প্রতিষ্ঠাবার্ষিকীতে এসব কথা জানান তিনি।

গ্রেট হলে প্রধানমন্ত্রীকে উষ্ণ অভ্যর্থনা
প্রধানমন্ত্রী তারেক রহমানকে বেইজিংয়ের গ্রেট হলে উষ্ণ অভ্যর্থনা জানিয়েছেন চীনের প্রধানমন্ত্রী লি কিয়াং। আজ (বৃহস্পতিবার, ২৫ জুন) বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন ‘দিয়াওইউতাই’ থেকে মোটর শোভাযাত্রা সহকারে গ্রেট হলে এসে পৌঁছালে চীনের প্রধানমন্ত্রী তাকে স্বাগত জানান।

লেবাননে হামলা না হলে ইসরাইলে আর আঘাত নয়: ইরান
ইসরাইলের বিরুদ্ধে চলমান সামরিক অভিযান সমাপ্তির ঘোষণা দিয়েছে ইরানের সশস্ত্র বাহিনী। তবে ইসরাইল যদি লেবাননে পুনরায় হামলা চালায়, তবে আরও ‘কঠোর’ পাল্টা আঘাত হানা হবে বলে হুঁশিয়ারি দিয়েছে তেহরান। ইরানের আধা-সরকারি সংবাদ সংস্থা ফার্স নিউজ এ তথ্য জানিয়েছে। খবর আল জাজিরার।

‘সঠিক তথ্যপ্রবাহ ও জনসম্পৃক্ততার মাধ্যমে সশস্ত্র বাহিনীর ভূমিকা আরও দৃশ্যমান করতে হবে’
প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এ কে এম শামছুল ইসলাম বলেছেন, অনেক ক্ষেত্রে সংরক্ষণশীল তথ্যপ্রবাহ, সীমিত প্রচার এবং পর্যাপ্ত জনসম্পৃক্ততার অভাবে জনগণের কাছে সশস্ত্র বাহিনীর বহুমাত্রিক কার্যক্রম সম্পর্কে পূর্ণাঙ্গ ও সঠিক ধারণা পৌঁছায় না। এই প্রেক্ষাপটে আইএসপিআরকে জনগণের সঙ্গে সশস্ত্র বাহিনীর যোগাযোগ আরও সুদৃঢ় করতে সহায়ক ভূমিকা পালন করতে হবে।

হরমুজ প্রণালিতে ‘স্থায়ী নিয়ন্ত্রণ’ চায় ইরান; নতুন কর্তৃপক্ষ গঠন
হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলের ক্ষেত্রে একটি নতুন ও স্থায়ী ব্যবস্থা চালুর বিষয়ে নিজেদের অবস্থান স্পষ্ট করেছে ইরান। গত মঙ্গলবার তেহরানের পক্ষ থেকে ‘পারস্য উপসাগরীয় প্রণালি কর্তৃপক্ষ’ নামে একটি নতুন সংস্থা গঠনের ঘোষণা দেয়া হয়েছে। এই সংস্থাটি এখন থেকে বাণিজ্যিক বা সামরিক—সব ধরনের জাহাজের যাতায়াত নিয়ন্ত্রণ ও তদারকি করবে। আল জাজিরার প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

প্রতিরক্ষা ব্যবস্থা সুদৃঢ় করতে পদক্ষেপ নিয়েছে সরকার: সংসদে প্রধানমন্ত্রী
সরকার প্রতিরক্ষা ব্যবস্থা সুদৃঢ় রাখতে সশস্ত্র বাহিনীর সক্ষমতা বৃদ্ধি ও সময়োপযোগী শক্তিতে রূপান্তর করার বিভিন্ন পদক্ষেপ নিয়েছে বলে সংসদে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তারেক রহমান।

প্রধানমন্ত্রীর উপদেষ্টা শামছুল ইসলামের দায়িত্ব বেড়েছে
প্রধানমন্ত্রীর উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এ কে এম শামছুল ইসলামের দায়িত্ব বেড়েছে। তিনি প্রতিরক্ষা মন্ত্রণালয়ের পাশাপাশি সশস্ত্র বাহিনী বিভাগের দায়িত্বও পালন করবেন। আজ (সোমবার, ৬ এপ্রিল) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

কুচকাওয়াজ শেষে সশস্ত্র বাহিনীর সদস্যদের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী
দীর্ঘ ১৮ বছর পর রাজধানীর জাতীয় প্যারেড স্কয়ারে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে বর্ণাঢ্য কুচকাওয়াজ শেষে সশস্ত্র বাহিনীকে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এবারের কুচকাওয়াজ অনুষ্ঠান দেশপ্রেম, শৃঙ্খলা ও সামরিক সক্ষমতার এক অনন্য প্রদর্শনীতে পরিণত হয়। এমন আয়োজনে মুদ্ধতা প্রকাশ করেন তিনি।

যুদ্ধ কয়েক সপ্তাহের মধ্যে শেষ হবে বলে আশা মার্কিন জ্বালানিমন্ত্রীর, পাল্টা হুঁশিয়ারি ইরানের
আগামী কয়েক সপ্তাহের মধ্যেই যুদ্ধ শেষ হয়ে তেল সরবরাহ স্বাভাবিক হবে আশা প্রকাশ করেছেন মার্কিন জ্বালানিমন্ত্রী। হরমুজ প্রণালি পুনরায় চালুর জন্য মিত্রদের সঙ্গে কাজ করছে বলে জানিয়েছে যুক্তরাজ্য। তবে আইআরজিসির সাবেক এক কমান্ডারের দাবি, কেবল আঞ্চলিক সহযোগিতাই হরমুজ প্রণালিকে সুরক্ষিত করতে পারে। এদিকে, ইরানের জ্বালানি অবকাঠামোতে হামলা হলে মার্কিন তেল সম্পদ গুড়িয়ে দেয়ার হুঁশিয়ারি জানিয়েছে ইরানের সশস্ত্র বাহিনী।

মার্কিন জ্বালানি অবকাঠামো ধুলোয় মিশিয়ে দেয়ার হুঁশিয়ারি ইরানের
ইরানের প্রধান তেল রপ্তানি কেন্দ্র খারগ দ্বীপে বড় বোমা হামলার দাবি করছে যুক্তরাষ্ট্র। যদিও তেহরানের বলছে, এতে জ্বালানি স্থাপনার ক্ষয়ক্ষতি হয়নি। আর ট্রাম্পকে হুঁশিয়ারি দিয়ে ইরানের সশস্ত্র বাহিনীর মুখপাত্র বলেছেন, তাদের জ্বালানি স্থাপনায় আঘাত করলে, মধ্যপ্রাচ্যে মার্কিন মালিকানাধীন জ্বালানি অবকাঠামো ধুলোয় মিশিয়ে দেয়া হবে। এদিকে যুদ্ধের ১৫তম দিনে তেল আবিব এবং উপসাগরীয় দেশ কুয়েত ও সৌদি আরবে হামলা করেছে ইরান।