প্রতিমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত বলেন, ‘বিগত সরকার নানা কারণে অনেকগুলো বিমানবন্দর বন্ধ করে দিয়েছে। বিশেষ করে ঠাকুরগাঁও, নীলফামারী, বগুড়ার বিমানবন্দরগুলো একদম চালু ছিলো, সেগুলোকে বন্ধ করা হয়েছে, এগুলোকে আবারও চালু করবো আমরা। এরপর যদি নতুন করে কোনো বিমানবন্দর করার পরিকল্পনা হাতে নেয়া হয়, তাহলে ময়মনসিংহ বিভাগে বিমানবন্দর করা হবে।’
আরও পড়ুন:
তিনি বলেন, ‘আমাদের প্রধানমন্ত্রী বলেছেন হজ্বের টিকিটের দাম কমাতে এবং বিমানের টিকেটের দাম এতো কেন হবে? কারণ বিমান তো ক্রমাগত লোকসানে ছিলো, কিন্তু আমরা হিসাব করে দেখলাম, বিমান কেন ক্রমাগত লোকসানে ছিলো, এটাকে লাভজনক করা সম্ভব এবং টিকেটের দামও কমানো সম্ভব। আমাদের যদি সদিচ্ছা থাকে, তাহলে বিমানের টিকেটের দাম কমানো সম্ভব এবং টিকিটের দাম আপনাদের নাগালের মধ্যেই থাকবে।’
জামালপুরের জেলা প্রশাসক মোহাম্মদ ইউসুপ আলীর সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন জামালপুর-৩ আসনের সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান বাবুল, জামালপুর জেলা প্রেসক্লাবের সভাপতি এম. এ জলিল, সাংবাদিক শুভ্র মেহেদী, ফজলে এলাহী মাকামসহ আরও অনেকে।





