চাঁপাইনবাবগঞ্জে পদ্মার তীব্র ভাঙন; আতঙ্কে নদীতীরের মানুষ

নদীর পাড়
নদীর পাড় | ছবি: সংগৃহীত
0

চাঁপাইনবাবগঞ্জে পদ্মার তীব্র ভাঙনে আতঙ্কে নদীতীরবর্তী মানুষ। শিবগঞ্জ ও সদর উপজেলার বিভিন্ন এলাকায় প্রতিদিনই নদীগর্ভে বিলীন হচ্ছে বসতভিটা, ফসলি জমি ও বিভিন্ন স্থাপনা।

ভাঙনের তীব্রতা বাড়ায় অনেকেই আগেভাগেই ঘরবাড়ি ও প্রয়োজনীয় মালামাল সরিয়ে নিচ্ছেন নিরাপদ স্থানে। চোখের সামনে নিজের বসতভিটা নদীতে হারানোর শঙ্কায় দিশেহারা স্থানীয়রা।

তাদের অভিযোগ, দীর্ঘদিন ধরে ভাঙন চললেও স্থায়ীভাবে ভাঙন ঠেকাতে কার্যকর ব্যবস্থা না নেয়ায় পরিস্থিতি আরও ভয়াবহ হচ্ছে। পদ্মার স্রোত আর ভাঙনে প্রতিদিনই বদলে যাচ্ছে নদীতীরের চিত্র।

এ অবস্থায় দ্রুত ভাঙন প্রতিরোধ ও ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে দাঁড়ানোর দাবি জানিয়েছেন স্থানীয়রা।

জেআর