এই মুহূর্তে নতুন কোনো বিমানবন্দর করার পরিকল্পনা নেই: বিমান প্রতিমন্ত্রী
এই মুহূর্তে দেশে নতুন কোনো বিমানবন্দর করার পরিকল্পনা নেই বলে জানিয়েছেন বেসরকারি বিমান ও পর্যটন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত। এছাড়া বিগত সরকারের সময়ে বন্ধ থাকা বিমানবন্দরগুলো সংস্কার করে চালুর উদ্যোগ নেয়া হচ্ছে বলেও জানান তিনি। আজ (শুক্রবার, ২৭ ফেব্রুয়ারি) দুপুরে জামালপুরে কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে প্রতিমন্ত্রী এসব কথা বলেন।