অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে প্রধানমন্ত্রী তারেক রহমান উপস্থিত ছিলেন। তিনি শহিদ পরিবারের সদস্যদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং তাদের খোঁজ-খবর নেন। পাশাপাশি, মতবিনিময় সভায় শহিদ পরিবারের সদস্যরা তাদের বিভিন্ন দাবি ও প্রাসঙ্গিক বিষয়গুলো প্রধানমন্ত্রীর নিকট উপস্থাপন করেন।
আরও পড়ুন:
প্রধানমন্ত্রী এসব বিষয় গুরুত্বের সঙ্গে বিবেচনা করে পর্যায়ক্রমে বাস্তবসম্মত পদক্ষেপ গ্রহণের অঙ্গীকার ব্যক্ত করেন।
এ ইফতার অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী; প্রতিরক্ষা উপদেষ্টা; সেনা, নৌ ও বিমান বাহিনীর প্রধানরা; প্রধানমন্ত্রীর মুখ্যসচিব; ঊর্ধ্বতন সামরিক ও অসামরিক কর্মকর্তারা; শহিদ পরিবারের সদস্যরা এবং গণমাধ্যম ব্যক্তিরা উপস্থিত ছিলেন।—আইএসপিআর
আরও পড়ুন:





