Recent event

বিভাগভিত্তিক নতুন মন্ত্রিসভা ২০২৬: কোন বিভাগ থেকে কতজন মন্ত্রী-প্রতিমন্ত্রী?

বিভাগভিত্তিক মন্ত্রীদের তালিকা
বিভাগভিত্তিক মন্ত্রীদের তালিকা | ছবি: এখন টিভি
0

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর গঠিত বিএনপির নতুন মন্ত্রিসভার  (Division-wise New Cabinet 2026) সদস্যদের শপথ গ্রহণ সম্পন্ন হয়েছে। আজ (মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারি) জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন মন্ত্রী এবং প্রতিমন্ত্রীদের শপথ পাঠ করান। এবারের মন্ত্রিসভায় আঞ্চলিক প্রতিনিধিত্বের ক্ষেত্রে চট্টগ্রাম ও ঢাকা বিভাগ সবচেয়ে বেশি গুরুত্ব পেয়েছে।

শীর্ষে চট্টগ্রাম বিভাগ (Chattogram Division on Top)

নতুন মন্ত্রিসভায় সবচেয়ে বেশি সদস্য নিয়োগ দেওয়া হয়েছে চট্টগ্রাম বিভাগ (Chattogram Division) থেকে। এই বিভাগ থেকে মোট ১২ জন স্থান পেয়েছেন, যার মধ্যে ১০ জন পূর্ণমন্ত্রী এবং ২ জন প্রতিমন্ত্রী।

মন্ত্রীগণ: আমীর খসরু মাহমুদ চৌধুরী, সালাহউদ্দিন আহমদ, আব্দুল আউয়াল মিন্টু, কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ, শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি, জাকারিয়া তাহের, দীপেন দেওয়ান, আ ন ম এহসানুল হক মিলন, মোহাম্মদ আমিন উর রশীদ ও ড. খলিলুর রহমান।

প্রতিমন্ত্রীগণ: জোনায়েদ সাকি ও মীর মুহাম্মদ হেলাল উদ্দীন।

আরও পড়ুন:

ঢাকা ও অন্যান্য বিভাগের অবস্থান (Dhaka and Other Divisions)

তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে ঢাকা বিভাগ (Dhaka Division)। এখান থেকে মোট ১০ জন মন্ত্রিসভায় অন্তর্ভুক্ত হয়েছেন।

ঢাকা বিভাগ: ৪ জন মন্ত্রী (আফরোজা খানম রিতা, ফকির মাহবুব আনাম স্বপন প্রমুখ) এবং ৬ জন প্রতিমন্ত্রী (ইশরাক হোসেন, ববি হাজ্জাজ, সুলতান সালাউদ্দিন টুকু প্রমুখ)।

রাজশাহী বিভাগ: মোট ৬ জন (২ মন্ত্রী ও ৪ প্রতিমন্ত্রী)।

রংপুর বিভাগ: মোট ৪ জন (৩ মন্ত্রী ও ১ প্রতিমন্ত্রী)। এখানে গুরুত্বপূর্ণ পদে রয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বরিশাল ও খুলনা বিভাগ: উভয় বিভাগ থেকেই ৫ জন করে সদস্য স্থান পেয়েছেন।

ময়মনসিংহ বিভাগ: এই বিভাগ থেকে ৫ জন প্রতিমন্ত্রী নিয়োগ দেওয়া হয়েছে।

সিলেট বিভাগ: সবচেয়ে কম ২ জন সদস্য নিয়ে তালিকায় শেষে রয়েছে সিলেট বিভাগ (Sylhet Division)।

আরও পড়ুন:

বিভাগের নাম মন্ত্রীগণ (Ministers) প্রতিমন্ত্রীগণ (State Ministers)
চট্টগ্রাম বিভাগ



(১২ জন)

আমীর খসরু মাহমুদ চৌধুরী, সালাহউদ্দিন আহমদ, আব্দুল আউয়াল মিন্টু, কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ, শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি, জাকারিয়া তাহের, দীপেন দেওয়ান, আ ন ম এহসানুল হক মিলন, মোহাম্মদ আমিন উর রশীদ, ড. খলিলুর রহমান। জোনায়েদ আব্দুর রহিম সাকি, মীর মুহাম্মদ হেলাল উদ্দীন।
ঢাকা বিভাগ



(১০ জন)

আফরোজা খানম রিতা, ফকির মাহবুব আনাম স্বপন, সরদার সাখাওয়াত হোসেন বকুল, শেখ রবিউল আলম। ইশরাক হোসেন, শামা ওবায়েদ ইসলাম, সুলতান সালাউদ্দিন টুকু, ববি হাজ্জাজ, হাবিবুর রশিদ, আলী নেওয়াজ মাহমুদ খৈয়াম।
রাজশাহী বিভাগ



(৬ জন)

ইকবাল হাসান মাহমুদ, মিজানুর রহমান মিনু। এম এ মুহিত, মীর শাহে আলম, ফারজানা শারমিন, মুহাম্মদ আব্দুল বারী।
বরিশাল বিভাগ



(৫ জন)

হাফিজ উদ্দিন আহমেদ, জহির উদ্দিন স্বপন। আহমদ সোহেল মঞ্জুর, রাজিব আহসান, মো. নুরুল হক নুর।
খুলনা বিভাগ



(৫ জন)

নিতাই রায় চৌধুরী। মো. আসাদুজ্জামান, অনিন্দ্য ইসলাম অমিত, শেখ ফরিদুল ইসলাম।
ময়মনসিংহ বিভাগ



(৫ জন)

(নেই) মো. শরিফুল আলম, কায়সার কামাল, এম রশিদুজ্জামান মিল্লাত, ইয়াসের খান চৌধুরী, এম ইকবাল হোসেইন।
রংপুর বিভাগ



(৪ জন)

মির্জা ফখরুল ইসলাম আলমগীর, আবু জাফর মোহাম্মদ জাহিদ হোসেন, আসাদুল হাবিব দুলু। ফরহাদ হোসেন আজাদ।
সিলেট বিভাগ



(২ জন)

আরিফুল হক চৌধুরী, খন্দকার আব্দুল মোক্তাদির। (নেই)

এসআর