বেনাপোল সীমান্তে অভিযান চালিয়ে গাঁজা ও চোরাচালানী মালামাল জব্দ

চোরাচালানী মালামাল জব্দ
চোরাচালানী মালামাল জব্দ | ছবি: এখন টিভি
0

যশোরের ঘিবা ও বেনাপোল সীমান্তে পৃথক অভিযান চালিয়ে ২৫ কেজি গাঁজা ও বিভিন্ন ধরনের চোরাচালানী মালামাল জব্দ করেছে বিজিবি।

আজ (সোমবার, ২৮ সেপ্টেম্বর) ঘিবা বিওপির সীমান্তবর্তী ৭ নম্বর ঘিবা মাঠে অভিযান চালিয়ে মালিকবিহীন অবস্থায় ২৫ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

অন্যদিকে, বেনাপোল আইসিপি ও আমড়াখালী চেকপোস্টে পৃথক অভিযান চালিয়ে ৮৩টি শাড়ি, দেড় কেজি জিরা, ৭ প্যাকেট ফুচকা, সাড়ে ৩ কেজি কিসমিস, ২০ প্যাকেট পাতার বিড়ি এবং ১১২টি কসমেটিকস সামগ্রী জব্দ করা হয়।

বিজিবি জানিয়েছে, আটক মাদকদ্রব্য ও চোরাচালানী মালামালের মোট সিজার মূল্য ৭ লাখ ২৯ হাজার ২০০ টাকা।

উদ্ধার করা গাঁজা মামলা দায়েরের মাধ্যমে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে। আর অন্যান্য চোরাচালানী মালামাল জমা দেয়া হয়েছে বেনাপোল কাস্টমসে।

এফএস