Recent event

শপথ নিলেন এনসিপির সংসদ সদস্যরা

এনসিপির সংসদ সদস্যরা শপথ নিচ্ছেন
এনসিপির সংসদ সদস্যরা শপথ নিচ্ছেন | ছবি: সংগৃহীত
0

শপথ নিলেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নবনির্বাচিত সংসদ সদস্যরা। আজ (মঙ্গলবার, ১৭ ফ্রেব্রুয়ারি) বেলা দেড়টার কিছু আগে জাতীয় সংসদ ভবনের শপথকক্ষে এ অনুষ্ঠান হয়।

শপথের আগে পবিত্র কোরআন তিলাওয়াত করা হয়। এনসিপির সংসদ সদস্যদের শপথবাক্য পড়ান প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন।

এর আগে এনসিপির সূত্র জানায়, নির্বাচিত সংসদ সদস্যরা শপথ নাও নিতে পারেন। বিএনপির জয়ী সংসদ সদস্যরা সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ না নেয়ায় এ কথা ভাবছেন তারা। তবে বিষয়টি চূড়ান্তভাবে জানায়নি এনসিপি।

আরও পড়ুন:

জামায়াত দুপুরে জাতীয় সংসদ সদস্য ও সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ নেয়। শপথ অনুষ্ঠান পরিচালনা করেন সংসদ সচিবালয়ের সচিব কানিজ মওলা।

এফএস