সংসদ ভবন
প্রধানমন্ত্রীর সঙ্গে অস্ট্রেলিয়ার সংসদীয় প্রতিনিধিদলের সাক্ষাৎ

প্রধানমন্ত্রীর সঙ্গে অস্ট্রেলিয়ার সংসদীয় প্রতিনিধিদলের সাক্ষাৎ

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে অস্ট্রেলিয়ার সংসদীয় প্রতিনিধিদল সৌজন্য সাক্ষাৎ করেছেন। অস্ট্রেলিয়ার পার্লামেন্টের স্পিকার মিল্টন ডিক প্রতিনিধিদলটির নেতৃত্ব দেন। আজ (বৃহস্পতিবার, ৯ এপ্রিল) বিকেল ৩টায় সংসদ ভবনে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

জাতীয় সংসদ অধিবেশনকে সামনে রেখে বৈঠকে বিরোধীদল

জাতীয় সংসদ অধিবেশনকে সামনে রেখে বৈঠকে বিরোধীদল

প্রায় ১৩ দিন পর পুনরায় শুরু হতে যাওয়া ত্রয়োদশ জাতীয় সংসদ অধিবেশনকে সামনে রেখে বৈঠকে বসেছে সংসদের বিরোধীদল। আজ (রোববার, ২৯ মার্চ) সকাল ১১টায় জাতীয় সংসদ ভবনের বিরোধীদলীয় সভাকক্ষে বিরোধীদলের নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের নেতৃত্বে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

‘অন্তর্বর্তী সরকারের ১৩৩টি অধ্যাদেশই বিল আকারে সংসদে উত্থাপন করা হবে’

‘অন্তর্বর্তী সরকারের ১৩৩টি অধ্যাদেশই বিল আকারে সংসদে উত্থাপন করা হবে’

অন্তর্বর্তী সরকারের আমলে জারি করা ১৩৩টি অধ্যাদেশই বিল আকারে সংসদে উত্থাপন করা হবে বলে জানিয়েছেন অধ্যাদেশ যাচাই-বাছাই সংক্রান্ত সংসদীয় বিশেষ কমিটির সভাপতি জয়নুল আবেদিন। আজ (বুধবার, ২৫ মার্চ) দুপুরে দ্বিতীয় দিনের বৈঠক শুরুর আগে সংসদ ভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি একথা জানান।

কে হচ্ছেন স্পিকার ও ডেপুটি স্পিকার? আলোচনায় যারা

কে হচ্ছেন স্পিকার ও ডেপুটি স্পিকার? আলোচনায় যারা

ত্রয়োদশ জাতীয় সংসদের (13th National Parliament) প্রথম অধিবেশন বসার ঠিক আগের দিন আজ (বুধবার ১১ মার্চ) সরকারি দলের সংসদীয় সভা অনুষ্ঠিত হতে যাচ্ছে। বেলা ১১টায় সংসদ ভবনের সরকারদলীয় সভাকক্ষে প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমানের (Prime Minister Tarique Rahman) সভাপতিত্বে এই গুরুত্বপূর্ণ বৈঠক শুরু হবে। আগামীকাল ১২ মার্চ অনুষ্ঠেয় প্রথম অধিবেশনের কর্মপরিকল্পনা নির্ধারণই এই সভার মূল লক্ষ্য।

ত্রয়োদশ জাতীয় সংসদ অধিবেশনের জন্য পুরোপুরি প্রস্তুত সংসদ ভবন

ত্রয়োদশ জাতীয় সংসদ অধিবেশনের জন্য পুরোপুরি প্রস্তুত সংসদ ভবন

ত্রয়োদশ জাতীয় সংসদ অধিবেশনের জন্য পুরোপুরি প্রস্তুত সংসদ ভবন। ইতোমধ্যেই সব ধরনের আনুষ্ঠানিকতা শেষ হয়েছে। নব নির্বাচিত সংসদ সদস্যদের দেয়া হয়েছে প্রয়োজনীয় নির্দেশনা। এবারের সংসদে ২১৯ জন নতুন মুখ। সংসদের হুইপ এম রহুল কুদ্দুস তালুকদার দুলু জানিয়েছেন, সরকার ও বিরোধী দলের সংসদ সদস্যের উপস্থিতিতে প্রাণবন্ত হবে অধিবেশন। প্রথম দিনে স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচিত করা হবে।

শপথ নিলেন এনসিপির সংসদ সদস্যরা

শপথ নিলেন এনসিপির সংসদ সদস্যরা

শপথ নিলেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নবনির্বাচিত সংসদ সদস্যরা। আজ (মঙ্গলবার, ১৭ ফ্রেব্রুয়ারি) বেলা দেড়টার কিছু আগে জাতীয় সংসদ ভবনের শপথকক্ষে এ অনুষ্ঠান হয়।

শপথ নিতে সংসদ ভবনে প্রবেশ করেছেন জামায়াতের আমির

শপথ নিতে সংসদ ভবনে প্রবেশ করেছেন জামায়াতের আমির

শপথ নিতে সংসদ ভবনে প্রবেশ করেছেন জামায়াতের আমির ডা. শফিকুল রহমান। এ সময়ে বিএনপি নেতা ইশরাক হোসেনও প্রবেশ করেন। আজ (মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারি) সকাল ১০টা ৫০ মিনিটে তারা সংসদ ভবনের ৬ নম্বর গেইট দিয়ে প্রবেশ করেন। এর আগে সকাল ৯টা থেকে নবনির্বাচিত এমপিদের গাড়ি প্রবেশ করতে শুরু করে।

নারী বিদ্বেষী প্রচারণার বিরুদ্ধে মধ্যরাতে শাহবাগে মশাল মিছিল

নারী বিদ্বেষী প্রচারণার বিরুদ্ধে মধ্যরাতে শাহবাগে মশাল মিছিল

নারী বিদ্বেষী প্রচারণা চালানো ব্যক্তিদের ভোট না দেয়ার আহ্বান জানিয়ে ‘শেকল ভাঙার পদযাত্রা’ ব্যানারে মশাল মিছিল করেছেন নারী অধিকারকর্মীরা। গতকাল (রোববার, ৮ ফেব্রুয়ারি) মধ্যরাতে শাহবাগ থেকে শুরু হওয়া এই মিছিল রাত জাতীয় সংসদ ভবনের সামনে গিয়ে শেষ হয়।

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে খালেদা জিয়ার গায়েবানা জানাজা

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে খালেদা জিয়ার গায়েবানা জানাজা

সিলেটে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার গায়েবানা জানাজায় অংশ নিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কর্মকর্তারা। আজ (বুধবার, ৩১ ডিসেম্বর) সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুলও এ গায়েবানা জানাজায় অংশ নেন।

এ যেন ইতিহাসের পুনরাবৃত্তি

এ যেন ইতিহাসের পুনরাবৃত্তি

সংসদ ভবনের পেছনে, স্বামীর কবরের পাশে সমাহিত হবেন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া। লাখো মানুষের উপস্থিতিতে তার নামাজে জানাজা অনুষ্ঠিত হয়েছে মানিক মিয়া অ্যাভিনিউতে। এটি যেন ইতিহাসেরই পুনরাবৃত্তি। ৪৪ বছর আগে এ একই স্থানে লাখো মানুষ শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে শেষ বিদায় জানিয়েছিলেন।

হাদির জানাজায় অংশ নিতে সংসদ ভবন এলাকায় জড়ো হচ্ছে মানুষ

হাদির জানাজায় অংশ নিতে সংসদ ভবন এলাকায় জড়ো হচ্ছে মানুষ

সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় দুপুর ২টায় অনুষ্ঠিত হবে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির জানাজা। তার আগে হিমঘর থেকে সহযোদ্ধাদের সঙ্গে মিছিলসহ তার মরদেহ নেয়া হবে মানিক মিয়া অ্যাভিনিউয়ে। হাদির জানাজা ঘিরে সংসদ ভবন এলাকায় জড়োহতে শুরু করেছে মানুষ। ওই এলাকায় নিরাপত্তা জোরদার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। তল্লাশির পর ঢুকতে দেয়া হচ্ছে মানিক মিয়া অ্যাভিনিউতে।

হাদির জানাজা শনিবার দুপুর দুইটায়

হাদির জানাজা শনিবার দুপুর দুইটায়

শনিবার (২০ ডিসেম্বর) দুপুর দুইটায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় শরিফ ওসমান হাদির জানাজা অনুষ্ঠিত হবে। আজ (শুক্রবার, ১৯ ডিসেম্বর) অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়।