গতকাল (শনিবার, ১৩ জুন) দিবাগত মধ্যরাতে আনোয়ারার পারৈকোড়া ইউনিয়নের চেনামতি গ্রামে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।
এ ঘটনায় অভিযুক্তের ভাইকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে থানায় নিয়ে আসা হয়েছে।
নিহতরা হলেন— সুজন বড়ুয়ার স্ত্রী এনি বড়ুয়া, মেয়ে প্রিয়ন্তী বড়ুয়া। আহত শিশুসন্তান পিয়াস বড়ুয়াকে উদ্ধার করে আনোয়ারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হয়েছে।
আরও পড়ুন:
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, বেশ কিছুদিন ধরে সুজন বড়ুয়ার পরিবারে নানা বিষয় নিয়ে বিরোধ চলছিল। এর জের ধরেই গতকাল রাত ১১টার দিকে বসতঘরে ঢুকে মা, মেয়ে ও শিশুর ওপর ধারালো অস্ত্র নিয়ে হামলা চালায় অভিযুক্ত তেজপ্রিয় বড়ুয়া।
চিৎকার শুনে প্রতিবেশীরা এগিয়ে এসে রক্তাক্ত অবস্থায় তিনজনকে উদ্ধার করেন।
ঘটনার পর থেকে জড়িত ব্যক্তি পলাতক রয়েছেন। মরদেহ উদ্ধার করে আইনানুগ ব্যবস্থা নেয়া হচ্ছে বলে জানায় পুলিশ।




